Monday , 9 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রুয়েটে সিএএসআরের ৫৮ তম সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
November 9, 2026 1:47 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কমিটি ফর অ্যাডভান্সড স্টাডিজ অ্যান্ড রিসার্চ- এর (সিএএসআর) ৫৮ তম সভা অনুষ্ঠিত হয়েছে। গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে সোমবার (০৯ নভেম্বর) দুপুরে উপাচার্যের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

গবেষণা ও সম্প্রসারণ পরিচালকের দপ্তরের কার্যপত্র অনুযায়ী, সভায় পূর্বের সভার কার্যবিবরণী নিশ্চিত করা হয়। একই সঙ্গে এমএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের শিক্ষার্থীদের সুপারভাইজার নিয়োগ, থিসিসের শিরোনাম ও প্রস্তাবনা সহ প্রস্তাবিত গবেষণা অনুমোদনের বিষয়ে অবহিত করা হয় এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেকের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্য।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত