Friday , 6 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মান্দায় রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ

প্রতিবেদক
sonynews
November 6, 2026 5:12 pm

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোরের সীমান্তবর্তী নওগাঁর মান্দায় প্রকৌশলীর নির্দেশনা উপেক্ষা করে নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।সরেজমিন অনুসন্ধান ও ব্যবহৃত নির্মাণ সামগ্রীর মান পরীক্ষা-নিরীক্ষা করা হলে এসব অভিযোগের সত্যতা পাওয়া যাবে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।স্থানীয়রা নির্মাণ সামগ্রীর মান পরীক্ষা-নিরীক্ষার দাবিতে দুর্নীতি দমন কমিশন(দুদুক) ও সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার সাব-বেজ নির্মাণে ইটভাটার পরিত্যক্ত রাবিশ মিশ্রিত ইটের খোয়া ও নিম্নমানের বালি ব্যবহার করা হচ্ছে। শুধু তাই নয় নির্ধারিত মাপের সিডিউল বহির্ভূতভাবে বড় আকারের ইটের খোয়া ব্যবহার করে কাজ করতে দেখা গেছে।
অন্যদিকে নিম্নমানের  নির্মাণসামগ্রী ব্যবহার করে রাস্তা নির্মাণের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তদন্তে নেমেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। গত বৃহস্পতিবার নির্মাণাধীন রাস্তাটি পরিদর্শন করে বিভিন্ন নির্মাণসামগ্রীর নমুনা সংগ্রহ করেছেন জেলা এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী আবু সায়েদ। নমুনা পরীক্ষার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত রাস্তার নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রকৌশলী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে থেকে গাইহানা উত্তরপাড়া ঈদগাহ পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে এক কোটি ৪ লাখ টাকা। দরপত্রের মাধ্যমে কাজটি পায় শওকত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে কাজটি বাস্তবায়ন করছেন ঠিকাদার আরিফুল ইসলাম আকাশ।
স্থানীয়দের অভিযোগ,রাস্তার সাববেস নির্মাণে ইটভাটার পরিত্যক্ত রাবিশ, দুই ও তিন নম্বর ইট এবং নির্ধারিত মাপের চেয়ে বড় ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারে আপত্তি জানিয়ে এলাকাবাসী কাজ বন্ধের দাবি জানান। একপর্যায়ে উপজেলা প্রকৌশলী সরেজমিনে গিয়ে নিম্নমানের সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে আবারও একই ধরনের সামগ্রী দিয়ে কাজ চালানোর অভিযোগ ওঠে।
এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। বৃহস্পতিবার জেলা এলজিইডির প্রকৌশলী সরেজমিনে পরিদর্শন করে নির্মাণসামগ্রীর নমুনা সংগ্রহ করেন।
এবিষয়ে সিনিয়র সহকারী প্রকৌশলী আবু সায়েদ বলেন, নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রীর নমুনা সংগ্রহ করা হয়েছে। এগুলো পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হবে। পরীক্ষার ফলাফল পাওয়ার পর নির্মাণসামগ্রীর গুণগত মান সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
কাজ বাস্তবায়নকারী ঠিকাদার আরিফুল ইসলাম আকাশ এসব অভিযোগ অস্বীকার করে  বলেন, কাজে কোনো ধরনের ত্রুটি রাখা হবে না। নির্ধারিত প্রাক্কলন অনুযায়ী প্রথম শ্রেণির নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ করা হবে। ইতোমধ্যে প্রথম শ্রেণির মালামাল ব্যবহার করে কাজ শুরু করা হয়েছে।
এবিষয়ে উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের বলেন, নমুনা পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত রাস্তার নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

প্রাক্তন ফুটবল রেফারী আঞ্জুর মৃত্যুতে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার শোক প্রকাশ

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় আরএমপি’র গণবিজ্ঞপ্তি জারি

রাজশাহীতে নিষেধাজ্ঞা অমান্য করে আবারও পুকুর ভরাট: ভিডিও

ডাবলু সরকারের আপত্তিকর ভিডিও নিয়ে রাজশাহীজুড়ে চাঞ্চল্য

সরকার ও দল থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল

পরিবেশ দূষণের কবলে চাঁপাইনবাবগঞ্জ : শিল্পবর্জ্যে বিপর্যস্ত জনজীবন

গোদাগাড়ির কাকনহাট পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিক বিহীন ৩২টি ভারতীয় মোবাইল উদ্ধার

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ১৬৫ যাত্রীকে জরিমানা,সিগারেট জব্দ

হাদিকে গুলি: মূল অভিযুক্ত ফয়সালের বাবা গ্রেফতার