বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযান: নকল অলিভ অয়েল জব্দ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
sonynews
অক্টোবর ১৫, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ণ

র্টার: রাজশাহী, ১৫ অক্টোবর ২০২৬: ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের আইনগত অনুমোদন নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহী মহানগরীর সাহেববাজার, লক্ষ্মীপুর ও সিএনবি এলাকায় আজ সামারি ট্রায়াল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানকালে সাহেববাজারের আরডিএ মার্কেটের একটি দোকান থেকে উল্লেখযোগ্য পরিমাণ নকল অলিভ অয়েল জব্দ করা হয়। অভিযুক্ত ব্যবসায়ী পণ্যগুলো নকল বলে স্বীকারোক্তি প্রদান করেন। এ ঘটনায় আদালতের নির্দেশে নকল অলিভ অয়েল জব্দ করা হয় এবং ওজন ও মান নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর প্রযোজ্য বিধান অনুযায়ী সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এদিকে, বৃহস্পতিবার মহানগরীতে পালিত মিটলেস ডে যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে কি না, তা যাচাই করতে বিভিন্ন এলাকায় তদারকি করা হয়। এ কার্যক্রমের মাধ্যমে নির্ধারিত নির্দেশনা ও প্রযোজ্য বিধিবিধান প্রতিপালনে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর অবস্থান পর্যবেক্ষণ করা হয়।

অভিযানের অংশ হিসেবে লক্ষ্মীপুর এলাকায় কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারের নিয়ন্ত্রক সংস্থার লাইসেন্স ও সিটি কর্পোরেশন-সংক্রান্ত প্রয়োজনীয় মেডিকেল প্রতিষ্ঠানের নিবন্ধন যাচাই করা হয়। পরিদর্শনকালে কয়েকটি প্রতিষ্ঠানের সিটি কর্পোরেশন-সংক্রান্ত প্রয়োজনীয় নিবন্ধন হালনাগাদ না থাকার বিষয়টি পাওয়া যায়। এ অবস্থায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় নিবন্ধন ও লাইসেন্স হালনাগাদ করার নির্দেশ প্রদান করা হয়।

রাজশাহী মহানগরীতে নকল ও মানহীন পণ্যের বিস্তার রোধ, ভোক্তাদের আর্থিক ও স্বাস্থ্যগত স্বার্থ সুরক্ষা, মিটলেস ডে-সংক্রান্ত নির্দেশনা প্রতিপালন এবং চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের আইনগত অনুমোদন নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।

জনস্বার্থসংশ্লিষ্ট এসব বিষয়ে আইন প্রতিপালন নিশ্চিত করতে রাজশাহী সিটি কর্পোরেশনের সামারি ট্রায়াল কোর্টের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে প্রযোজ্য আইন, লাইসেন্সিং শর্ত ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হচ্ছে।

বিচারিক কার্যক্রম পরিচালনা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল তারেক।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে হরিজন পরিবারে সন্ত্রাসী তাণ্ডব: এক পরিবারে হামলা, আরেকটিতে ককটেল বিস্ফোরণ

কাবুলে পাকিস্তান-চীন-আফগানিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ২০ আগস্ট

ভারতের তিন শহরে অতি সাবধানে চলাফেরা করুন! নাগরিকদের সতর্ক করে জানাল কানাডা

জলবায়ু সংকটে নগর দরিদ্রের স্বাস্থ্য সুরক্ষায় সরকারি উদ্যোগ বাড়ানোর আহ্বান

স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে রাবি চিকিৎসক সাময়িক বরখাস্ত

রাজশাহীতে পথচারী বৃদ্ধাকে মোটরসাইকেলের ধাক্কা, হাসপাতালে মৃত্যু

রাজশাহীতে পথচারী বৃদ্ধাকে মোটরসাইকেলের ধাক্কা, হাসপাতালে মৃত্যু

জিয়ার মৃত্যুবার্ষিকীতে তিন দিনের কর্মসূচি ঘোষণা

দাবি না মানলে মোদির পদত্যাগের দাবি উঠবে, হুমকি সিজেপি প্রধানের

খেলাধুলা শরীর চর্চার অন্যতম মাধ্যম:মিলন