সোমবার , ১২ অক্টোবর ২০২৬ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা দিলেন আরডিএ চেয়ারম্যান

প্রতিবেদক
sonynews
অক্টোবর ১২, ২০২৬ ৯:১৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। বিভিন্ন পূজামণ্ডপে দায়িত্বরত ব্যক্তিদের হাতে তিনি আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১টায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) সভাকক্ষে এ চেক হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত থেকে চেয়ারম্যানের কাছ থেকে আর্থিক সহায়তার চেক গ্রহণ করেন।

শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পূজামণ্ডপগুলোর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরডিএর সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত