শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মোহনপুরে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ, অভিযুক্ত আটক

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ৩:০৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর মোহনপুরে জান্নাতুন (৫৫) নামে এক নারীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হ*ত্যার অভিযোগ উঠেছে তার ছেলে আমিনুল ইসলাম (৩২)-এর বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গেলে তার বাবা মুজিব সরদারকেও কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুন ওই গ্রামের মুজিব সরদারের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম মাদক সেবন করতেন বলে পরিবারের সদস্যদের অভিযোগ। মাদক সেবনকে কেন্দ্র করে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলায় জড়াতেন। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা তাকে নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ১টার দিকে আমিনুল হাসুয়া দিয়ে তার মা জান্নাতুনকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। এ সময় মাকে রক্ষা করতে এগিয়ে গেলে আমিনুল তার বাবা মুজিব সরদারকেও কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা মুজিব সরদারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

এ বিষয়ে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার বলেন, মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে আমিনুল ইসলামকে মোহনপুর থানা পুলিশ আটক করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

হামলার ঘটনায় নাম জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্ত দাবি ইউসুফ আলী সনির

মহাসড়কে দূর্ঘটনা রোধে বানেশ্বরে মতবিনিময় সভা

সামাজিক অনুষ্ঠানে অতিথিপ্রতি ৫০ টাকা করের প্রস্তাব

বিক্রি হচ্ছে শিয়ালের মাংস, কেজি ২ হাজার টাকা

ডিলারের ওপর হামলার প্রতিবাদে ফার্টিলাইজার এসোসিয়েশনের জরুরি সভা, জড়িতদের গ্রেপ্তারের দাবি

রাজশাহীর পবায় ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যু গড়ার প্রতিশ্রুতি ডা. জাহাঙ্গীরের

মামলি কর্মচারীর কোটি কোটি টাকার অর্থ সম্পদ: ৯ বছর জেল

১৪ ইরানি বিজ্ঞানীকে হত্যার দাবি ইসরায়েলের

সীমান্তে বাংলাদেশি কৃষকের ১৫ গরু নিয়ে গেল বিএসএফ