বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৭:৪৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানার কবুতরপাড়া গ্রামের একটি মাটির রাস্তার পাশে সরকারি খাস জমিতে অভিযান চালায় এসআরবি-৫-এর একটি আভিযানিক দল।

এ সময় একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে দুটি লাল শপিং ব্যাগের ভেতর থেকে হেরোইনসদৃশ পাউডার উদ্ধার করা হয়। এর মধ্যে এক ব্যাগে ৫২৮ গ্রাম এবং অপর ব্যাগে ছয়টি প্যাকেটে মোট ৬৪৫ গ্রাম—সর্বমোট ১ কেজি ১৭৩ গ্রাম মাদক পাওয়া যায়।

পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত মাদক বিধি মোতাবেক জব্দ করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলামতগুলো সংশ্লিষ্ট থানায় জিডির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - আইন