মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ৯:৫৪ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলার কাটাখালী সমসাদীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন এবং বিক্রির দায়ে আলিফ ট্রেডার্স বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।

বিএসটিআই সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রি-বিতরণ করছিল। একই সঙ্গে পণ্যের লেবেলে অবৈধভাবে বিএসটিআইয়ের মনোগ্রাম ব্যবহার এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য না থাকার অভিযোগও পাওয়া যায়। এ ছাড়া প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালিত হচ্ছিল।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত আলিফ ট্রেডার্স বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ফারহানা হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন ১০ আগস্ট

জামিনে এসে শ্যামলীর হিংস্র ও উগ্রতার পাশাপাশি বৃদ্ধি পেয়েছে মাদকের ব্যাবসা

রাজশাহীর সন্তান নাসার বিজ্ঞানী ড. এম রেজাউল হক আর নেই

বঙ্গবন্ধুর জন্মসাল ভুলে গেলেন ইউএনও!

নগরীতে ট্রলির ধাক্কায় মুরগি ব্যবসায়ী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

নগরীতে ট্রলির ধাক্কায় মুরগি ব্যবসায়ী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

রাজশাহীতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেমিনার অনুষ্ঠিত

শিরোইল কলোনিতে চীনা অ্যাপে ডলার আয় করতে গিয়ে প্রতারিত হাজারো মানুষ

প্রতিবন্ধীবান্ধব প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন-সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার 

পুলিশ সদর থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা

পুলিশ সদর থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা