মঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গোদাগাড়ীর কৃতী সন্তান সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা ড. এম এনামুল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১, ২০২৬ ২:১৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি ইন্টারপোলের সাবেক নির্বাচিত সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য ড. এম এনামুল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

​রোববার ৩০ আগস্ট ফজরের সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন

মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
​রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে প্রথম জানাজা শেষে মরহুমের লাশ তাঁর জন্মস্থান রাজশাহীর গোদাগাড়ীতে আনা হয়। সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টায় গোদাগাড়ীর আ.ফ.জি. পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের পিতা-মাতার প্রতিষ্ঠিত তাঁর দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের নিজ গ্রাম কেল্লা বারইপাড়া জামে মসজিদের খতিব মুফতি নোমান আল ফাইজী। জানাজার পূর্বে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
​জানাজায় পুলিশ কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, মরহুমের পরিবারের সদস্যসহ সর্বস্তরের পেশাজীবী মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে ডাইংপাড়া ফাজিলপুর গোরস্থানে পারিবারিক কবরস্থানে মাতা পিতা ও ভাইদের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া নিবাসী মরহুম ফাহিম উদ্দিন মাস্টার ও আনোয়ারা খাতুন দম্পতির জ্যেষ্ঠ সন্তান ড. এম এনামুল হক ১৯৬৪ সালে পুলিশ ক্যাডারে যোগদানের মাধ্যমে পেশাগত জীবন শুরু করেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালের ১৬ অক্টোবর থেকে ১৯৯২ সালের ৮ জুলাই পর্যন্ত তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ আইন কমিশনের সদস্য হিসেবে নিষ্ঠার সঙ্গে সেবা প্রদান করেন।
​মরহুমের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। এ মহান ব্যক্তিত্বকে হারিয়ে গোদাগাড়ীসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পরপর ৮ বিয়ে, নবম বিয়ে করতে গিয়ে গ্রেফতার নারী

যৌন হয়রানির অভিযোগে রাবি আইন বিভাগের শিক্ষককে বরখাস্তের

লক্ষীপুর জামে মসজিদে অবৈধ মার্কেট নির্মাণ, কোটি টাকার বানিজ্যর অভিযোগ 

স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান

গনহত্যায় উসকানির অভিযোগে জাতীয় প্রেসক্লাবের ৩৭ সাংবাদিকের সদস্যপদ স্থগিত

আরইউজের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগর বিএনপিতে ‘হাইব্রিডের বাম্পার ফলন’– অভিযোগ ত্যাগী নেতাদের

অতিরিক্ত ডিআইজিসহ ৩ এসপিকে তিরস্কার

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রাবি শিক্ষকের

নওদাপাড়ায় ১০ বছর ধরে ওয়াসার অনুমতি ছাড়াই পানি ব্যবহার: ৬ জনকে জরিমানা