সোমবার , ৩১ আগস্ট ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে ব্যাপক প্রস্তুতি

প্রতিবেদক
sonynews
আগস্ট ৩১, ২০২৬ ১২:১৪ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সড়কদ্বীপ ও জনবহুল এলাকায় ব্যানার-ফেস্টুন, বিলবোর্ড ও এলইডি ডিসপ্লেতে সাজসজ্জা করা হয়েছে। এতে নগরীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কদ্বীপে বিএনপির ব্যানার ও ফেস্টুন স্থাপন করা হয়েছে। পাশাপাশি জনবহুল বিভিন্ন এলাকায় স্থাপন করা হয়েছে ওভারহেড বিলবোর্ড ও ব্যানার। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয়েছে এলইডি ডিসপ্লে। এসব ডিসপ্লেতে বিএনপির ইতিহাস, ঐতিহ্য ও আন্দোলন-সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি দলের নেতাদের ভাষ্য অনুযায়ী বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সাফল্যের চিত্র প্রচার করা হচ্ছে।

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক তৎপরতা দেখা গেছে। কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ১ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হবে। বিকেল ৪টায় নগরীর বাটার মোড় থেকে বের করা হবে বর্ণাঢ্য র‌্যালি। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সুবিধাজনক সময়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, “বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে।”

তিনি বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সড়কদ্বীপ ও জনবহুল এলাকা ব্যানার-ফেস্টুন, বিলবোর্ড ও এলইডি ডিসপ্লেতে সজ্জিত করা হয়েছে। এসব প্রচারণায় বিএনপির গৌরব, ঐতিহ্য, আন্দোলন-সংগ্রাম ও সাফল্যের পাশাপাশি দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হচ্ছে।”

মাহফুজুর রহমান রিটন আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

রাজধানী এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন

নারী ফুটবলারদের জন্য আলাদা খেলার মাঠ দাবি সাবিনার

জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

জমি না দিয়ে ১১ লাখ টাকা আত্মসাৎ, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ—

মহান বিজয় দিবসে আরইউজের আলোচনা সভায় নেতৃবৃন্দ আধিপত্যবাদী শক্তির সব ষড়যন্ত্র নস্যাৎ করে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবেই ইনশাআল্লাহ

সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫: লিখিত পরীক্ষা নিয়ে গণবিজ্ঞপ্তি

চকরিয়ায় হাতি শাবকের মৃত্যু

এমপি মুজিবুরের হাসপাতাল পরিদর্শন: গোদাগাড়ী-তানোরে স্বাস্থ্যসেবায় দ্রুত পদক্ষেপের আশ্বাস

রাজশাহীতে ২৮ দিনে বিএনপির ১৩শ’ নেতাকর্মী গ্রেফতার