সোমবার , ৩১ আগস্ট ২০২৬ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

প্রতিবেদক
sonynews
আগস্ট ৩১, ২০২৬ ১০:৫৩ পূর্বাহ্ণ

গোদাগাড়ীতে সড়কের পাশে অজ্ঞাত পুরুষের মরদেহ, পরিচয় শনাক্তে পুলিশের আহ্বান

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক অজ্ঞাতনামা পুরুষের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ থেকে ৩৮ বছর। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

সোমবার (৩১ আগস্ট) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের বিজয়নগর বাউল পেট্রোল পাম্পের প্রায় ১০০ গজ পূর্বে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত কোনো যানবাহনের চালক ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে সড়কের পাশে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে গোদাগাড়ী ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে সকাল ৬টা ২৪ মিনিটের দিকে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রেমতলীতে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টা ৪০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫-৩৮ বছর। কেউ তাকে চিনতে পারলে বা তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে দ্রুত প্রেমতলী তদন্ত কেন্দ্র অথবা গোদাগাড়ী থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ:
ইনচার্জ (আইসি), প্রেমতলী তদন্ত কেন্দ্র: ০১৩২০-১২২৫৯৭
অফিসার ইনচার্জ (ওসি), গোদাগাড়ী থানা: ০১৩২০-১২২৫৯৪

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

গণঅভ্যুত্থান ও জাতীয় মুক্তি দিবস উপলক্ষে রাজশাহী মহানগরী জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রাজশাহী নগরীতে এন্টি টেররিজম পুলিশের অভিযানে ৫ অনলাইন জুয়াড়ী গ্রেপ্তার

২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব চৌধুরী মাতার মৃত্যুতে রাসিক মেয়রের শোক

চৌরঙ্গী জামে মসজিদে নির্মাণকাজ নিয়ে বিতর্ক, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি

রাজশাহীতে বিলসের কৌশলগত পরিকল্পনা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত

নগরীতে ইয়াবা ও গাঁজা মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে পথচারী বৃদ্ধাকে মোটরসাইকেলের ধাক্কা, হাসপাতালে মৃত্যু

রাজশাহীতে পথচারী বৃদ্ধাকে মোটরসাইকেলের ধাক্কা, হাসপাতালে মৃত্যু

‘ই-ড্রাইভিং লাইসেন্স’ ব্যবহার করা যাবে সব কাজে

রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ পালন

এপস্টেইনের বিচ হাউসে বিল ক্লিনটনের সঙ্গে দেখা গেছে মাইকেল জ্যাকসনকে