পবা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলার ঐতিহ্যবাহী বড়গাছি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এক অনন্য উদাহরণ সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানটির সীমানা প্রাচীর ও আশপাশের এলাকায় ইভটিজিং, বখাটেদের অহেতুক ঘোরাঘুরি ও আড্ডা চিরতরে বন্ধে কঠোর জিরো-টলারেন্স নীতি গ্রহণ করেছে কর্তৃপক্ষ। এ যুগান্তকারী সিদ্ধান্তের নেপথ্যে থাকা প্রতিষ্ঠানের সভাপতি কে এইচ রানা শেখ-এর সাহসী ও বলিষ্ঠ নেতৃত্ব এখন পুরো এলাকা জুড়ে প্রশংসিত হচ্ছে।
আজ (২৮ আগস্ট, ২০২৬) প্রতিষ্ঠান কর্তৃপক্ষের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্কুল চলাকালীন সময়ে ক্যাম্পাসের সীমানা প্রাচীর, চারপাশের রাস্তা ও স্থানীয় দোকানপাটে বখাটেদের অহেতুক আড্ডা ও ঘোরাঘুরি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। নির্দেশ অমান্য করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা ইভটিজিংয়ের চেষ্টা করলে তার বিরুদ্ধে সরাসরি কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
প্রতিষ্ঠানের সভাপতি কে এইচ রানা শেখ-এর এমন সাহসী ও সময়োপযোগী পদক্ষেপে উচ্ছ্বসিত স্থানীয় সুশীল সমাজ ও অভিভাবকবৃন্দ। সচেতন নাগরিকদের মতে, “শিক্ষাঙ্গনের শৃঙ্খলা ফেরাতে সভাপতির এই কঠোর ও নীতিগত অবস্থান তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে এবং মেয়েদের শিক্ষা অব্যাহত রাখতে ব্যাপক ভূমিকা রাখবে।”

















