বুধবার , ২৬ আগস্ট ২০২৬ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

প্রতিবেদক
sonynews
আগস্ট ২৬, ২০২৬ ৯:৩২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জাপানের ব্যবসায়ী প্রতিনিধিরা। বুধবার (২৬ আগস্ট) দুপুরে নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

জাপানের ব্যবসায়ী প্রতিনিধিরা রাজশাহীতে জাপানী ভাষা শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট স্থাপন এবং দক্ষ জনশক্তি তৈরি করে জাপানে কর্মসংস্থানের বিষয়ে আগ্রহী প্রকাশ করেন। এ সময় বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষ ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এবং প্রচলিত আইন ও বিধি-বিধান অনুসরণ করে এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন রাসিক প্রশাসক।

জাপানের প্রতিনিধি দলে ছিলেন সিটেক কো-অপারেটিভ অ্যাসোসিয়েশনের শিনিচি মারুমায়া, জেনকি‘র প্রতিনিধি মি. বান্নু, এ সময় আরো উপস্থিত ছিলেন প্রফেসর মঞ্জুর রহমান, প্রফেসর এসএমএ হোরাইরা, মো. ফজলে তাহের বকুল, এ্যাড. মো. মেহেদী প্রমুখ।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম সহ  অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

বাগমারায় ৭ হাজার নারী পেলেন সাবেক এমপি’র ঈদ উপহার 

বাংলাদেশ রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্ট নির্বাচন: রাজশাহীতে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের ফুল প্যানেল বিজয়ী

রুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

ভারতে বৃষ্টির দেবতাকে তুষ্ট করতে মেয়ে শিশুদের নগ্ন করে শোভাযাত্রা

ঝড়ো ফিফটি হাঁকিয়ে আবারও ম্যাচসেরা সাকিব

আরইউজে সভাপতি আব্দুল আউয়ালকে হুমকির ঘটনায় বিএফইউজে’র নিন্দা

রাজশাহীতে ২০০ গ্রাম হেরোইনসহ দম্পতি গ্রেফতার

রাজশাহীতে মোটরসাইকেল, সিএনজি সংঘর্ষে ভাঙরি ব্যবসায়ী নিহত: আহত ২

পানি সংকটে রাজশাহী অঞ্চলে কমেছে বোরো ধান চাষ

New Colour painting Help You to Paint.