মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পুঠিয়ায় অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
sonynews
আগস্ট ১৮, ২০২৬ ৮:১০ পূর্বাহ্ণ

পুঠিয়া(রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় অনুমোদন ছাড়াই অবৈধভাবে সার মজুত করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মজুত করা বিপুল পরিমাণ সার সরকার নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার ধোপাপাড়া বাজারে শাওন এগ্রোতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।

অভিযান সূত্রে জানা গেছে, শাওন এগ্রোর ব্যবসায়ী শাওন অনুমোদনবিহীনভাবে সার মজুত করে রেখেছিলেন। এ সময় তাঁর প্রতিষ্ঠান থেকে ৩৪ বস্তা টিএসপি ও ৮ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। পরে জব্দ করা সারগুলো সরকার নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকদের কাছে বিক্রি করা হয়। অনুমোদনবিহীনভাবে সার মজুত করার দায়ে ব্যবসায়ী শাওনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, কৃষকদের সার প্রাপ্তি নিশ্চিত করতে এবং অবৈধ মজুত ও কৃত্রিম সংকট ঠেকাতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ছায়া শক্তি ক্ষমতায় শিক্ষা অফিসের লক্ষ লক্ষ টাকা কৌশলে লোপাট

বিএমইটিতে জাল কাগজে নারী পাচার ও জালিয়াতি, দুদকের অভিযানে সত্যতা

রাজশাহীতে ৩১২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাসিক ১৯ নং ওয়ার্ডের ফলাফল: আবারও কাউন্সিলর নির্বাচিত হলেন তৌহিদুল হক সুমন

বাঘায় ৫  কেজি গাঁজাসহ মাদক চোরাকারবারি গ্রেপ্তার

বাঘায় ৫  কেজি গাঁজাসহ মাদক চোরাকারবারি গ্রেপ্তার

আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন পরিকল্পনায় সমন্বয়ের ওপর গুরুত্ব

রাজশাহী নগরীতে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি তাজা ককটেল উদ্ধার

১০ আগস্ট মহানগর বিএনপির সম্মেলন ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা

তিন দেশে সাইফুজ্জামানের ৬২০ বাড়ি, সিআইডির অনুসন্ধান শুরু

আরএমপির পৃথক অভিযানে ৪ মাদক ব্যাবসায়ী গ্রেফতার