রবিবার , ১৬ আগস্ট ২০২৬ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

প্রতিবেদক
sonynews
আগস্ট ১৬, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: মহানগরবাসীর নাগরিক সেবা সুনিশ্চিত করার লক্ষ্যে রাজস্ব আদায় বৃদ্ধি এবং রাজস্ব বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। রবিবার (১৬ আগস্ট) নগর ভবনের সিটি হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে নগরবাসীর সেবা ও নগরীর উন্নয়নে দায়িত্ব দিয়েছেন। আমি আমার সেই দায়িত্ব যথাযথভাবে পালনে নিরলসভাবে কাজ যাচ্ছি। আমার একটাই লক্ষ্য মহানগরবাসীর জন্য কিছু করা। নগরীতে খেলার মাঠ তৈরি, সিনিয়র সিটিজেনদের জন্য পার্ক, মহিলাদের জন্য পার্ক ও মহিলা ক্লাব নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া মসজিদ, মন্দির, গোরস্থান, কবরস্থান উন্নয়নে কার্যক্রম অব্যাহত রয়েছে। নাগরিক সুবিধা বৃদ্ধিতে এ্যাম্বুলেন্স সেবা ও মরদেহ পরিবহনে ফ্রিজিং এ্যাম্বুলেন্স চালু করা হবে।

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে রাসিক প্রশাসক বলেন, নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। নাগরিক সেবার এ প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করতে হবে। আয়ের নতুন খাত সৃষ্টিসহ বকেয়া হোল্ডিং ও ট্রেড লাইসেন্স নবায়ন ইত্যাদি কার্যক্রমে জোর দিতে হবে।

তিনি আরো বলেন, সিটি কর্পোরেশনের নিজস্ব রাজস্ব আয় বৃদ্ধি করা গেলে নগরবাসীকে আরও উন্নত ও মানসম্মত নাগরিক সেবা প্রদান করা সম্ভব হবে। এ লক্ষ্যে রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।

রাসিকের ট্যাক্সেশন কর্মকর্তা (কর) মিজানুর রহমান বুলেটের সঞ্চালনায় সভামঞ্চে উপস্থিত ছিলেন সচিব মোঃ সোহেল রানা, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, রাজস্ব কর্মকর্তা মোঃ সারোয়ার হোসেন খোকন। সভায় রাজস্ব বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে গৃহবধূ রিয়ার রহস্যজনক মৃত্যু: যৌতুক, নির্যাতন ও পরকীয়ার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা

বিশ্বে সংখ্যালঘুদের জন্য বাংলাদেশের মতো সহযোগিতা আর কোথাও নেই: র‌্যাব অধিনায়ক”

চন্দ্রিমায় বাইসাইকেল চোর গ্রেপ্তার, উদ্ধার চোরাই সাইকেল

দেশের প্রচলিত আইনেই চিন্ময় গ্রেপ্তার হয়েছেন: এদিকে কুমিরের কান্না কাঁদছেন হাসিনা: রিজভী

রাসিকের পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীর চিহ্নিত মাদক ব্যবসায়ী  লিটনসহ গ্রেফতার দুই

কনকনে শীতে সড়কে ছোট ভাইকে আগলে রাখে বোন, মিলল চাঞ্চল্যকর তথ্য

রাজশাহীর সেক্রেটারির বাসা তছনছের নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

রাজশাহীর সেক্রেটারির বাসা তছনছের নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

দৌলতপুরে মাদক-অস্ত্রবিরোধী অভিযান জোরদার, ওসির তৎপরতার প্রশংসা বিএনপি নেতার

৬ দিনেও সন্ধান মিলেনি নিখোঁজ মা-মেয়ের

৬ দিনেও সন্ধান মিলেনি নিখোঁজ মা-মেয়ের