Saturday , 15 August 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর নতুন পুলিশ সুপার মো. মামুন অর রশীদ

প্রতিবেদক
sonynews
August 15, 2026 1:31 pm

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন পেয়েছেন পুলিশ সদরদপ্তরের এআইজি মো. মামুন অর রশীদ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ সদরদপ্তরের এআইজি পদে দায়িত্ব পালন করে আসা মো. মামুন অর রশীদকে রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অন্যদিকে, রাজশাহী জেলার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়।
নবনিযুক্ত পুলিশ সুপার মো. মামুন অর রশীদের নেতৃত্বে রাজশাহী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে এবং জননিরাপত্তা ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
রাজশাহীর আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নবনিযুক্ত পুলিশ সুপারের সফলতা কামনা করেছেন জেলাবাসী।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ, ৬৮ ইয়াবা উদ্ধার; গ্রেফতার ৩

রাসিকে প্রশিক্ষণ কোর্স পারস্পরিক শিখন কর্মসূচি অনুষ্ঠিত

রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

দুর্নীতিতে ভাসছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ

ট্রাফিক আইন প্রতিপালনে আরএমপি’র সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আমতলীতে সড়ক দুর্ঘটনায় এনএসআই কর্মকর্তা নিহত

আমতলীতে সড়ক দুর্ঘটনায় এনএসআই কর্মকর্তা নিহত

হ্যাকারদের কবলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন

রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তারপরও বহাল তবিয়্যতে

রাজশাহীতে আ.লীগ ও যুবলীগের ২১ নেতা-কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত