রবিবার , ২ আগস্ট ২০২৬ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মতিহারে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
আগস্ট ২, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর মতিহার থানা পুলিশের পৃথক অভিযানে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং নারীসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ ২ আগস্ট দুপুর ১ টার দিকে মতিহার থানা পুলিশ তালাইমারী মোড়ে অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার চারঘাট থানার মোক্তারপুর গ্রামের জুব্বার আলীর ছেলে লৎফর মোল্লা (৩৭)- কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি অটোরিক্সা জব্দ করা হয়।

এছাড়াও গত ১ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক সোয়া ১১ টার দিকে মতিহার থানা পুলিশ খোঁজাপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত আসলাম আলীর মেয়ে ও মো: সোহাগ শেখের স্ত্রী মোসা: রোজি আক্তার (৩৫)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - রাজশাহী