• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
Headline
নানা আয়োজনে অনুষ্ঠিত হলো আরইউজের ‘ফ্যামিলি ডে-২০২৬ একই জমিতে একাধিক লাইসেন্স, ফিল্ড কানুনগো মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর অংশগ্রহণে পদ্মা আবাসিক এলাকায় গাছের চারা রোপণ পবায় উপকারভোগীদের মাঝে অটোরিকশা ও মিলিং মেশিন বিতরণ আসাম কলোনিতে নাগরিক সমস্যার খোঁজ নিলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন ফেসবুকে মানহানিকর ও অশ্লীল পোস্ট: সাইবার মামলার আসামি পলাশ রাজশাহী থেকে গ্রেপ্তার মতিহারে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীকে সবুজ নগরী গড়তে আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ধর্মেন্দ্রের ইস্তফাতেও শেষ হয়নি স্নায়ুযুদ্ধ! সব মামলা প্রত্যাহারের দাবিতে অনড় ‘ককরোচ’রা, চাপ বাড়াতে ফের বিক্ষোভের হুমকি রাজশাহীতে গুরুতর অসুস্থ প্রবীণ মঞ্জুর আলম, সুস্থতা কামনায় দোয়ার আহ্বান

নানা আয়োজনে অনুষ্ঠিত হলো আরইউজের ‘ফ্যামিলি ডে-২০২৬

sonynews / ২৭ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

রাজশাহী প্রতিনিধি: পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে দিনব্যাপী আনন্দ-উৎসব, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা ও মিলনমেলার মধ্য দিয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) ‘ফ্যামিলি ডে-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) নগরীর শহীদ জিয়া শিশু পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে রাজশাহীর শতাধিক সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, র‍্যাফেল ড্র, পুরস্কার বিতরণ এবং মিলনমেলায় দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সাংবাদিকদের পাশাপাশি তাদের পরিবারের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে আনন্দঘন।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়ালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী নায়েবে আমির ডা. মুহাম্মদ জাহাঙ্গীর, সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, জামায়াত নেতা অধ্যাপক আবুল কালাম আজাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ, গবেষক ও লেখক মাহবুব সিদ্দিকী, আরইউজের সাবেক সভাপতি ও কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদ, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার ও মুখপাত্র গাজিউর রহমান, বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর উপপ্রধান তথ্য অফিসার মো: তৌহিদুজ্জামান, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শ. ম. সাজু ও সাধারণ সম্পাদক রাসেল মোস্তাফিজসহ স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদকবৃন্দ এবং রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য শফিকুল হক মিলন বলেন, সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের প্রয়োজনে নির্ধারিত কর্মঘণ্টার বাইরে থেকেও দায়িত্ব পালন করেন। সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ব্যস্ততায় পরিবারের জন্য সময় বের করা কঠিন হয়ে পড়ে। বছরে একদিন ফ্যামিলি ডে আয়োজন একটি প্রশংসনীয় উদ্যোগ হলেও প্রতিদিনই পরিবারের জন্য কিছুটা সময় রাখা প্রয়োজন। কারণ দিন শেষে পরিবারের মানুষই সবচেয়ে কাছের এবং তারাই সবসময় পাশে থাকে।
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, সবার সহযোগিতায় রাজশাহীকে আরও আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। দায়িত্ব গ্রহণের পর নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, মশক নিয়ন্ত্রণ, কাদামাটি অপসারণ, বৃক্ষরোপণ ও সবুজায়নসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি দুর্নীতিমুক্ত ও দলীয় প্রভাবমুক্ত একটি উন্নত রাজশাহী গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়াল বলেন, পেশাগত ব্যস্ততার কারণে সাংবাদিকদের অনেকেরই পরিবারের সঙ্গে পর্যাপ্ত সময় কাটানোর সুযোগ হয় না। সেই বাস্তবতা বিবেচনায় সদস্য ও তাদের পরিবারের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যেই প্রতিবছরের মতো এবারও ফ্যামিলি ডে আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। সদস্যদের কল্যাণ, ঐক্য ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করাই সংগঠনের অন্যতম অঙ্গীকার।
অনুষ্ঠানে আয়োজকরা জানান, সদস্যদের পারস্পরিক সম্পর্ক আরও সুসংহত করা এবং পরিবারগুলোর মধ্যে সম্প্রীতি ও আন্তরিকতার বন্ধন জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অংশগ্রহণকারীরাও এমন আয়োজন নিয়মিত অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category