মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল

প্রতিবেদক
sonynews
জুলাই ২৮, ২০২৬ ১২:২৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর বড়কুঠি সংলগ্ন বিষপুর ফেরিঘাট (পদ্মা গার্ডেন) এলাকার পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুলাই) আনুমানিক দুপুর সাড়ে ১২টায় নৌকাডুবির এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামপুর জিয়ানগর থেকে আসা একটি নৌকায় মোট ৮ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় বিষপুর ফেরিঘাটে থাকা সিটি কর্পোরেশনের অনুমোদিত ইজারাদারের নৌকা ও স্থানীয় লোকজনের তাৎক্ষণিক প্রচেষ্টায় ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে নৌকার মাঝি কাউসার আলী (৬০) ও তাঁর ছেলে জিয়ারুল ইসলাম (৩২) নিখোঁজ রয়েছেন। তাদের বাড়ি পবার শ্যামপুরের জিয়ানগর এলাকায়।

নৌকাডুবির খবর পেয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ঘটনাস্থল পরিদর্শনে রাসিকের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। সে প্রেক্ষিতে রাসিকের একটি প্রতিনিধি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে ছুটে আসেন। এ সময় তারা উদ্ধার কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন। সিটি কর্পোরেশনের সহযোগিতায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীদের উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশন, প্রশাসন, উদ্ধারকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরিদর্শনকালে রাসিকের সচিব সোহেল রানা, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের বিভাগীয় উপ-পরিচালক মঞ্জিল হক, সহকারি জনসংযোগ কর্মকর্তা মোঃ রকিবুল হক তুহিন, তথ্য সহকারি ফজলে রাব্বি উপস্থিত ছিলেন।

এদিকে নিখোঁজ দুই ব্যক্তিকে উদ্ধারে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থার সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

Where to travel asia Kind Mid Spirit

দুর্গাপুরে সারের বস্তা ‘গায়েব’ হওয়ার সংবাদ মিথ্যা ও তথ্যবিকৃত: প্রেস ব্রিফিংয়ে প্রশাসন

সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় আরইউজের নিন্দা-প্রতিবাদ

শান্তিপূর্ণ দুর্গোৎসব নিশ্চিত করতে রাজশাহীতে প্রশাসনের কঠোর নজরদারি

‘বেনজীর এখন অস্ট্রেলিয়ায়’

৯ সিটি কর্পোরেশনের প্রশাসকদের সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত

যে উন্নয়ন পরিকল্পনা নিয়েছি, আগামী ৫ বছরে রাজশাহী অন্যরকম হয়ে যাবে: খায়রুজ্জামান লিটন

গোদাগাড়ীতে ১৩৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

নৌকা প্রতীক নিয়ে গণ জোয়ারে পরিনত হয়েছে ১৪ নং ওয়ার্ড

রাজশাহীতে বর্ণাঢ্য জশনে জুলুশ, অংশ নিলেন হাজারো মানুষ