বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দাবি না মানলে মোদির পদত্যাগের দাবি উঠবে, হুমকি সিজেপি প্রধানের

প্রতিবেদক
sonynews
জুলাই ২৩, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন আরও জোরালো করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জন্তরমন্তরে তিনি বলেন, অবিলম্বে অযোগ্য শিক্ষামন্ত্রীকে সরানো না হলে তরুণরা এবার খোদ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তুলবে। একজন অযোগ্য মন্ত্রীকে কোটি কোটি শিক্ষার্থীর জীবনের চেয়ে বেশি গুরুত্ব দিলে ভবিষ্যতে মানুষ মোদীকে আর ভোট দেবে না বলেও সতর্ক করেন তিনি।

সরকারের ভূমিকার কড়া সমালোচনা করে অভিজিৎ বলেন, আন্দোলন থামাতে ব্যারিকেড ও জ্যামার বসানোর পেছনে সরকার যে শক্তি খরচ করেছে, তা প্রশ্নফাঁস বন্ধে ব্যবহার করলে অন্তত ২২ জন শিক্ষার্থীর প্রাণ বাঁচত। আন্দোলন শুরুর এতদিন পর মোদির মন্তব্য করা এবং অযোগ্য মন্ত্রীকে রক্ষা করাকে অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি।

এদিকে সিজেপির সঙ্গে সরকার আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ও জেপি নাড্ডা। তবে তারা মন্ত্রীভবন বা সরকারি কার্যালয়ে আলোচনার কথা বলেছেন। সিজেপি মুখপাত্র আশুতোষ রাঙ্কা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আলোচনা হতে হবে জন্তরমন্তর বা কোনো নিরপেক্ষ স্থানে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শহীদ কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে যুক্ত হলো দুইটি দৃষ্টিনন্দন বিদ্যুতের পোল

রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত

চারঘাটে নদী ভাঙন তীব্র, বন্যার আশঙ্কায় নদীপাড়ের মানুষ

দেশ ছাড়ার কারণ জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

থানায় অবস্থান নিয়ে আটক শিক্ষার্থীদের ছাড়ালেন শিক্ষকরা

রুয়েটের বৃক্ষরোপণ কর্মসূচিতে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট

বাগমারায় কোটি টাকার মাছ খামার বিপদে, রাস্তা বন্ধ করে চাঁদা দাবির অভিযোগ

১৩ বছরের মেয়েকে আনতে রাজি না হওয়ায় মাকে পেটালো সালিশকারীরা!

রাজশাহীতে দিঘাপতিয়া জমিদারবাড়ি ভাঙার সময় রহস্যময় সুড়ঙ্গ উদ্ঘাটন

নগদ দুই লাখ টাকার বেশি ব্যাংক থেকে তোলা যাবে না