রবিবার , ১৯ জুলাই ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে যৌথ চেকপোস্ট অভিযানে ফেন্সিডিল-গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
জুলাই ১৯, ২০২৬ ৮:০৬ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে পুলিশের যৌথ বিশেষ চেকপোস্ট অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৫০০ টাকা, একটি মাইক্রোবাস এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে (রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক) কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ও ট্রাফিক বিভাগের সমন্বয়ে পরিচালিত যৌথ বিশেষ চেকপোস্ট অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর কাঠুরিয়া গ্রামের মো. ইয়াকুব আলীর ছেলে মো. নাদিম ওরফে ফাহিম (২৬), রাজশাহী মহানগরীর দামকুড়া থানার খোলাবোন আন্ধাকোঠা গ্রামের মো. মাইনুল ইসলামের ছেলে মো. মুরাদ (২১) এবং একই থানার নতুন কসবা গ্রামের মো. আজাদ আলীর ছেলে মো. হৃদয় আলী (২২)।

পুলিশ জানায়, চেকপোস্টে একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানোর সময় ফাহিমের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা এক বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির ১৬ হাজার ৫০০ টাকা, মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

এছাড়া মুরাদের দেহ তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা ১১ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। অপর আসামি হৃদয়ের কাছ থেকেও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃত নাদিম ওরফে ফাহিমের বিরুদ্ধে পূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। রেকর্ড পর্যালোচনায় জানা গেছে, তার বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের পল্টন থানায় একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আইন