শনিবার , ১১ জুলাই ২০২৬ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
জুলাই ১১, ২০২৬ ৫:৫২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), অঙ্গ এবং সহযোগী সংগঠনসমূহ, রাজশাহী মহানগরের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে নগরীর মুন লাইট গার্ডেন মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।

এ সময় ভূমিমন্ত্রী বলেন, একটি শক্তিশালী, সুসংগঠিত ও জনবান্ধব সংগঠন গড়ে তুলতে সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় বিএনপির প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভ‚মিকা পালনের আহবান জানান তিনি।

মতবিনিময় সভা সঞ্চালনা করেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এ্যাড. সৈয়দ শাহিন শওকত, কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক সহ-সম্পাদ এ্যাড. শফিকুল হক মিলন, এমপি, সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল মার্শাল, সহ-সভাপতি ও আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, সদস্য ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা।

এ সময় মহানগর বিএনপির সহ-সভাপতিবৃন্দ যথাক্রমে আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, এডভোকেট আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, রাজশাহী মহানগর এর সাতটি থানার সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজশাহী মহানগরীর সভাপতি/ আহবায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব বৃন্দ, ওয়ার্ড বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

হাসিনা তুষ্টিতে রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজের অধ্যক্ষ: অপসারণ সহ ৩ দফা দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

রাজশাহীতে বালুর দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি, সিন্ডিকেটের অভিযোগে স্থবির উন্নয়নকাজ

নিষিদ্ধ সংগঠনের মিছিল: আরএমপির অভিযানে গ্রেপ্তার আরও একজন

টিটিসির এক কর্মচারীর বদলির দাবিতে প্রবাসী মন্ত্রীর কাছে স্মারকলিপি

ওসির খাম লেনদেনের ভিডিও ভাইরাল, কি ছিলো সেই খামে

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন নাশকতার প্রস্তুতি, ৬ কেজির বেশি গান পাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

রুয়েটে ফায়ার সেফটি প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত

The final 6 ‘Game of Thrones’ episodes might feel like a full season

রাজশাহীতে ৩১২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত