বৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চারঘাটে শিশু ধর্ষণ মামলার আসামি ৬ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার: র‍্যাব

প্রতিবেদক
sonynews
জুলাই ৯, ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি দেব চন্দ্র দাস (২২)কে মামলা রুজুর ছয় ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টায় রাজশাহী নগরীর মোল্লাপাড়ায় র‍্যাব-৫ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।

র‍্যাব জানায়, গত বুধবার (৮ জুলাই) দুপুরে চারঘাট উপজেলার আরজিসাদীপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি বাড়িতে টেলিভিশন দেখতে যায় সাত বছর বয়সী ওই শিশু। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে প্রতিবেশী দেব চন্দ্র দাস তাকে খাবারের প্রলোভন দেখিয়ে একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।

পরে শিশুটির মা তাকে খুঁজতে গিয়ে অভিযুক্তের বাড়ির বারান্দায় কান্নারত অবস্থায় পান। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় শিশুটির বাবা রিপন চন্দ্র দাস চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০২৫)-এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন। মামলার পরপরই আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে র‍্যাব।

র‍্যাব-৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানার মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা দেব চন্দ্র দাসকে গ্রেপ্তার করে।

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগর বিএনআরপির ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের ভিন্নমাত্রার ঈদ উদযাপন, আনন্দে আপ্লুত স্বজনরাও

পদ্মা নার্সিং ইনস্টিটিউট জোরপূর্বক দখলের অভিযোগ, শ্রমিক লীগ নেতাসহ দুইজন জেলহাজতে   

রাজশাহীতে রেডা‘র আবাসন মেলা পরিদর্শনে রাসিক মেয়র

রাজশাহীতে তেলের কৃত্রিম সংকট রোধে কঠোর অবস্থান: নিয়মিত সাঁড়াশি অভিযানের ঘোষণা ডিসির

খাদ্য উৎপাদন বাড়াতে হবে, এটি এখন আমাদের জন্য অনিবার্য

খাদ্য উৎপাদন বাড়াতে হবে, এটি এখন আমাদের জন্য অনিবার্য

বিপদে বন্ধুকে আশ্রয় দিয়ে বউ হারালেন যুবক!

রাজশাহী নগরীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

রাজশাহীতে আরএমপির বৃহৎ ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ বাংলাদেশি ৩৬ কিশোর-কিশোরী