বুধবার , ৮ জুলাই ২০২৬ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
sonynews
জুলাই ৮, ২০২৬ ৩:২৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্ণহার থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে  ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গত ০৬ জুলাই রাত পৌনে ১১ টার দিকে মহানগরীর কর্ণহার থানা পুলিশ ডাঙ্গেরহাট এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার শরিষাকুড়ি গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে মো: রাজু (৩২)-কে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপির কর্ণহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কর্ণহার থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন