সোমবার , ৬ জুলাই ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দৌলতপুরে মাদক-অস্ত্রবিরোধী অভিযান জোরদার, ওসির তৎপরতার প্রশংসা বিএনপি নেতার

প্রতিবেদক
sonynews
জুলাই ৬, ২০২৬ ১:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে মাদক, অস্ত্র ও বিভিন্ন অপরাধ দমনে অভিযান জোরদার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, গত কয়েক দিনের অভিযানে বিভিন্ন ধরনের মাদক, দেশীয় ও বিদেশি অস্ত্র উদ্ধার এবং একাধিক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও সচেতন মহলের মতে, নতুন ওসির নেতৃত্বে অপরাধ দমনে পুলিশের তৎপরতা বেড়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।

এদিকে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা পুলিশের চলমান অভিযানের প্রশংসা করেন। তিনি বলেন, “দৌলতপুরে মাদক, অস্ত্র, চাঁদাবাজি ও সন্ত্রাসের কোনো স্থান হবে না। অপরাধী যে দলেরই হোক না কেন, আইনের আওতায় আনতে হবে। এ কাজে দৌলতপুর থানা পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”

একই সঙ্গে তিনি ওসিকে সাধারণ নিরীহ মানুষ যেন অহেতুক হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. খালেদুর রহমান বলেন, “মাদক, অস্ত্র ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমুক্ত সমাজ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।”

তিনি অপরাধ দমনে সাধারণ মানুষকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাবি’র রেল স্টেশনে শিক্ষার্থীদের অবরোধ, আটকা পড়েছে ৬টি ট্রেনের যাত্রী

রাজশাহী নগরীতে আ.লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

ইরানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

নির্মম হামলার শিকার ইভেন, শরীরে শতাধিক ক্ষতচিহ্ন—অপরাধীরা এখনো

সংসদ ভোট: অভিযোগ আমলে নেবে না ইসি, যেতে হবে হাইকোর্টে

রাজশাহীতে মাইক্রোবাস ও জিপচালকদের সংগঠন রেজিস্ট্রেশনের পথে

প্রেমিকা রনির পরকিয়া, নাকি ৬ লাখ টাকা হাতিয়ে নেয়ার ফাঁদ!

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

পত্রিকা অফিসে মাদক কারবারীদের হামলা-লুটপাট সম্পাদককে হত্যার হুমকি

রাজশাহীতে অবৈধ তেল বিক্রি, এনএসআইয়ের হাতে আটক রাকিব