• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন
Headline
ট্রাফিক পুলিশ কনস্টেবল এবং জনৈক বুলেটের কথা কাটাকাটির ভিডিও বিষয়ে আর এমপির বক্তব্য রাজশাহীতে ডিজিটাল নজরদারিতে নতুন সংযোজন রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত তানোরে বর্গাচাষীকে হাতুড়ি পেটা রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এসআই রাজুর বিরুদ্ধে চাঁদা ও গাড়ি আত্মসাতের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’: আরএমপির প্রতিবাদ রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্ত হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে: ভূমিমন্ত্রী মিনু ব্যক্তিগত গাড়ি আত্মসাৎ, ফেরত দিতে ৫ লাখ টাকা দাবি—এসআই রাজুর বিরুদ্ধে অভিযোগ কাটাখালি থানার অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

sonynews / ৮ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

অনলাইন ডেস্ক: শেষ ষোলোর ম্যাচ শুরুর আগেই ফুটবল বিশ্বকাপের টিকিটের বাজারে বড় ধস নেমেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচের টিকিটের দাম কমেছে সবচেয়ে বেশি। মাত্র কয়েক দিনের ব্যবধানে এই ম্যাচের টিকিটের দাম ৩০ শতাংশেরও বেশি কমেছে। যদিও শেষ মুহূর্তে চাহিদা বাড়ায় দাম কিছুটা ক্ষতি সামলাতে পেরেছে ফিফা।

টিকিটের মূল্য পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান টিকেটডাটা ডটকমের তথ্য অনুযায়ী, সিয়াটলে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য গত ১ জুন প্রায় ৪ হাজার ডলারে উঠেছিল। তবে কয়েকদিনের ব্যবধানে তা নেমে আসে ১ হাজার ৫৪৯ ডলারে। এরপর বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্র শেষ ষোলো নিশ্চিত করলে টিকিটের দাম কিছুটা বেড়েছে।

গত শুক্রবার পর্যন্ত যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল ২ হাজার ৮৩৬ ডলার। তবে সেই ঊর্ধ্বগতি স্থায়ী হয়নি। শনিবার বিকালে টিকিটের দাম নেমে আসে ১ হাজার ৪২৩ ডলারে, যা আগের তিন দিনের তুলনায় প্রায় ৩২ শতাংশ কম। যদিও সন্ধ্যায় কিছুটা বেড়ে ১ হাজার ৬৩৫ ডলারে পৌঁছায়।

দাম কমলেও শেষ ষোলোর আটটি ম্যাচের মধ্যে টিকিটের দামের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ। সবচেয়ে বেশি দাম মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচের, যেখানে সর্বনিম্ন টিকিটের মূল্য ৩ হাজার ৫৭৪ ডলার।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচের টিকিটের দামে এত বড় পতন কিছুটা অপ্রত্যাশিত। কারণ বেলজিয়াম দলের বেস ক্যাম্প সিয়াটলের খুব কাছেই অবস্থিত। তাছাড়া এটি সিয়াটলে দলটির তৃতীয় ম্যাচ, ফলে দর্শক উপস্থিতি বেশি হবে বলেই ধারণা করা হচ্ছিল।

এদিকে আর্জেন্টিনা-মিশর ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য ১ হাজার ৫৯৯ ডলার। ব্রাজিল-নরওয়ে ম্যাচের টিকিট ১ হাজার ৫৩৭ ডলার এবং পর্তুগাল-স্পেন ম্যাচের ১ হাজার ৩৬৭ ডলার থেকে শুরু হচ্ছে। অর্থাৎ গ্রুপ পর্বের মতো শেষ ষোলোতে দর্শকদের আগ্রহ না থাকায় টিকিটের চড়া দাম পাচ্ছে না ফিফা।

অন্যদিকে, শনিবার মরক্কোর কাছে ৩-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে কানাডা। সেই ম্যাচের টিকেটের সর্বনিম্ন মূল্যও শেষ ৭২ ঘণ্টায় ১৪ শতাংশ কমেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category