রবিবার , ৫ জুলাই ২০২৬ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

প্রতিবেদক
sonynews
জুলাই ৫, ২০২৬ ১১:৩০ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে কাটাখালি থানা পুলিশ। পুলিশের দাবি, এটি আরএমপির ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ গাঁজা উদ্ধার।

শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে কাটাখালী থানার কাপাসিয়া এলাকার একটি কলাবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় থাকা তিনটি চটের বস্তা থেকে এ গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মেসার্স সোহাইল ফিলিং স্টেশন থেকে প্রায় ১৫০ গজ পূর্বে মহাসড়কের উত্তর পাশে সন্দেহজনক তিনটি বস্তা পড়ে থাকতে দেখে তল্লাশি চালানো হয়। পরে বস্তাগুলোর ভেতরে থাকা নয়টি পোটলা থেকে মোট ৫৩ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহাসড়কে পুলিশের চেকপোস্ট থাকায় মাদক কারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গাঁজাভর্তি বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজা পরিত্যক্ত আলামত হিসেবে জব্দ করে থানার মালখানায় সংরক্ষণ করা হয়েছে।

এ ঘটনায় মাদকের প্রকৃত মালিক ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং গ্রেপ্তারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে ছাগলসহ দুই চোর গ্রেফতার

রুয়েটে প্রো-ভিসি পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. আখতার হোসেন

রাজশাহীতে নিখোঁজের ৩দিন পর আম বাগান থেকে স্কুল ছাত্রর লাশ উদ্ধার

রাজশাহীতে নিখোঁজের ৩দিন পর আম বাগান থেকে স্কুল ছাত্রর লাশ উদ্ধার

রাসিক মেয়রের সাথে দুর্গাপুর পৌরসভার নবনির্বাচিত মেয়রের সৌজন্য সাক্ষাৎ

রাসিক মেয়রের সাথে দুর্গাপুর পৌরসভার নবনির্বাচিত মেয়রের সৌজন্য সাক্ষাৎ

আরএমপির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেফতার

রাজশাহীতে খুনের ঘটনায় নিরীহদের ফাঁসানো অভিযোগ:তদন্ত কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন”

রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যা: ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার অটোরিক্সা

রুয়েটে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

হারিয়ে যাওয়া ফোন ফিরিয়ে দিয়ে পারভেজের মুখে হাসি ফোটালো এপিবিএন-৪

সাংবাদিক পরিচয়ে নারীদের ব্ল্যাকমেইল ও প্রতারক চক্রের শাস্তির দাবিতে মানববন্ধন