মঙ্গলবার , ২৬ মে ২০২৬ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ছানার কাছে আমার দুই কাঠা জমি বায়নামা করেছি, সীমানাও বুঝিয়ে দিয়েছি” — আনোয়ার সাদাত নান্নু

প্রতিবেদক
sonynews
মে ২৬, ২০২৬ ১:২৯ অপরাহ্ণ

ছানার কাছে আমার দুই কাঠা জমি বায়নামা করেছি, সীমানাও বুঝিয়ে দিয়েছি” — আনোয়ার সাদাত নান্নু

স্টাফ রিপোর্টার:
রাজশাহীর সপুরা এলাকায় জমি দখলের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জমির দাবিকৃত মালিক আনোয়ার সাদাত নান্নু ও বায়নাগ্রহীতা ভাসানী ওরফে ছানা। তারা দাবি করেছেন, জমি দখলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর।

গত ২৬ মে স্থানীয় ও জাতীয় বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে “জমি দখলে নিতে ইটের প্রাচীরের ভেতর বাঁশের বেড়া দিলেন বিএনপি নেতার ভাই” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে এক লিখিত বক্তব্যে শাহমখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদারের ভাই ভাসানী ওরফে ছানা বলেন, তার বিরুদ্ধে রাজনৈতিক ও ব্যক্তিগত উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি দাবি করেন, সংবাদে যে চার কাঠা জমি ঘিরে দখলচেষ্টার কথা বলা হয়েছে, বাস্তবে সেখানে তার বায়নাকৃত দুই কাঠা জমিই রয়েছে। আর জমির ভেতরে থাকা বাঁশের বেড়াও নতুন করে দেওয়া হয়নি। জমির মালিক আনোয়ার সাদাত নান্নু আগেই সেটি দিয়ে রেখেছিলেন।

ছানা বলেন, “গত ২১ মে ২০২৬ তারিখে নন-জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে আনোয়ার সাদাত নান্নুর সঙ্গে দুই কাঠা জমির বায়নামা করেছি। এক লাখ টাকা অগ্রিম প্রদান করেছি। আগামী ২০ নভেম্বর ২০২৬ তারিখে বাকি ১৩ লাখ টাকা পরিশোধ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করার কথা রয়েছে। সুতরাং বায়না সূত্রে বর্তমানে আমি ওই জমির বৈধ দখলদার।”

তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে গায়ের জোরে জমি দখলের অভিযোগ তোলা হলেও প্রকৃতপক্ষে একটি পক্ষ কম দামে জমি কিনতে না পেরে এখন ষড়যন্ত্রমূলকভাবে সংবাদ প্রকাশ করিয়েছে। সোহেল নামের ব্যক্তি আগে কাঠাপ্রতি আড়াই লাখ টাকায় জমি কিনেছিলেন। পরে নান্নু একই এলাকায় সুমনের বোন আসমা বেগমের কাছ থেকে পাঁচ লাখ টাকা কাঠা দরে জমি কেনেন। আমি বর্তমানে সাত লাখ টাকা কাঠা দরে বায়নামা করেছি।”

এদিকে জমির মালিক দাবিদার আনোয়ার সাদাত নান্নুও ছানার বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ছানার কাছে আমার দুই কাঠা জমি বায়নামা করেছি। জমির সীমানাও তাকে বুঝিয়ে দিয়েছি। জমিটি আমার নামে খারিজ ও খাজনা নবায়ন করা রয়েছে।”

তিনি আরও বলেন, “ছানার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তা সঠিক নয়। গত ২১ মে এক লাখ টাকার বিনিময়ে তার সঙ্গে বায়নামা হয়েছে। আগামী ২০ নভেম্বরের মধ্যে বাকি টাকা পরিশোধ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করার কথা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না হলে বায়নামা চুক্তি বাতিল হবে।”

প্রতিবাদলিপিতে আরও উল্লেখ করা হয়, সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট কাগজপত্র ও বাস্তব পরিস্থিতি যাচাই না করেই বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে। এতে সামাজিকভাবে তাদের সম্মান ক্ষুণ্ন হয়েছে বলেও দাবি করেন তারা।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাকসু নির্বাচন: ৬ দফা দাবি তুলে ধরলো ছাত্রদল

ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রুয়েটে ‘কোঅর্ডিনেশন মিটিং ফর সাপোর্ট সার্ভিস’ বিষয়ক সভা অনুষ্ঠিত

শহিদ ছিলেন নম্র, ভদ্র ও নিবেদিতপ্রাণ: ভূমিমন্ত্রী মিনু

জুলাই-আগস্টে লেডি হিটলারের নৃশংস গণহত্যা, হাসিনার বুলেটে শহিদ ১৫৮১

রাজশাহী মহানগর বিএনপির ৭টি থানার আহবায়ক কমিটি গঠন

প্রবেশপত্র আটকে টাকা আদায়, প্রতিবাদের মুখে টাকা ফেরত দিলেন প্রধান শিক্ষক

গুম-খুনে জড়িতরা যেন ‘সেফ এক্সিট’ না পায়

রুয়েটে জাতীয় স্বার্থে সোচ্চার শিক্ষার্থীরা, তিস্তা নিয়ে মশাল মিছিল

বন্ধুর স্ত্রীর প্রতি লালসা, ধর্ষণ মামলার আসামি জুয়েলকে নাটোরে গ্রেফতার