শনিবার , ৪ এপ্রিল ২০২৬ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রামেক হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের

প্রতিবেদক
sonynews
এপ্রিল ৪, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা) আজ শনিবার (০৪ এপ্রিল) সকাল ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন করেছেন।

সম্প্রতি রাজশাহীতে শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের শিশু ওয়ার্ডগুলোতে চাপ বেড়েছে। এ প্রেক্ষিতে প্রশাসক মহোদয় সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহ পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে জেলা পরিষদ প্রশাসক রোগীদের স্বজনদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং চিকিৎসা সেবায় কোনো ধরনের অবহেলা হচ্ছে কি না সে বিষয়ে জানতে চান। পাশাপাশি তিনি চিকিৎসা কার্যক্রম আরও জোরদার করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি সুদৃষ্টি রয়েছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জেলায় হাম রোগের প্রতিরোধে সচেতনের জন্য কার্যকর ব্যবস্থ্য গ্রহণ করছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, প্রধান সহকারী এস. এম. আল. মতিন, উপ-সহকারী প্রকৌশলী (অ:দা:) মো: আলেফ আলীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীর একটি আড়তেই কেনাবেচা হয় ৫০ কোটি টাকার তরমুজ

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ, কম্বোডিয়ায় বিক্রি ৬ যুবক

নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার একটি রোগ

দ্বিতীয় বিয়ে নিয়ে কেন এত আলোচনা

চারঘাটে বিএসটিআই’র অভিযানে অস্বাস্থ্যকর বেকারিকে জরিমানা

স্কুলছাত্রের ব্যাগে মিলল কনডম, অতঃপর…

সেনা সদস্যরা স্মার্ট বাংলাদেশ গঠনে অবদান রাখবে: প্রধানমন্ত্রী

রাজশাহীতে বাবা হত্যার পর স্ত্রী হত্যাকারীকে গ্রেফতার করল পুলিশ

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা