Friday , 27 March 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

১০ বছর পর শয্যাশায়ী জীবন থেকে মুক্তি, হুইলচেয়ার পেয়ে আবেগে কাঁদলেন শতবর্ষী জমেলা বেগম

প্রতিবেদক
sonynews
March 27, 2026 5:00 am

রাজশাহী প্রতিনিধি: দীর্ঘ প্রায় ১০ বছর ধরে শয্যাশায়ী জীবন কাটানোর পর অবশেষে চলাফেরার নতুন আশার আলো পেলেন ১১০ বছর বয়সী বৃদ্ধা জমেলা বেগম। সার্বজনীন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এবং কয়েকজন সহৃদয় ব্যক্তির সহযোগিতায় তাকে একটি নতুন হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে।

রাজশাহীর সবজিপাড়া এলাকায় তার বাড়িতে গিয়ে সম্প্রতি এই হুইলচেয়ারটি হস্তান্তর করা হয়। দীর্ঘদিন পর চলাফেরার সুযোগ পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন জমেলা বেগম। খুশিতে কেঁদে ফেলেন তিনি, সৃষ্টি হয় এক হৃদয়স্পর্শী পরিবেশ। এ সময় তিনি সংশ্লিষ্ট সবার জন্য দোয়া করেন।

হুইলচেয়ার প্রদানকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা রফিকুল ইসলাম রবি, সহ-সভাপতি মাসুদুল মৃধা মোমিন, অ্যাডমিন ফাহিম, সদস্য বিপ্লব ও মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোহন আলী বলেন, তারা দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখতে চান। তিনি দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন, যাতে আরও অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নিরপেক্ষ ও স্বাধীন সাংবাদিকতা মানুষের প্রত্যাশা অনুযায়ী হয়নি, কামাল আহমেদ

we are able to create amazing things

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: রাজশাহীতে উৎসব ও কর্মসূচির সমারোহ!

পবা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে পুলিশ কমিশনারের ব্রিফিং

পবা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে পুলিশ কমিশনারের ব্রিফিং

রাজশাহীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত, দুই নেতা বহিষ্কৃত

বাঘা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ

ফেল করে অধ্যক্ষের অপসরণ চাইলো রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থীরা

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নারীসহ সাবেক ওসি মাহবুব আটক, চন্দ্রিমা থানায় রাখা হয়েছে

বিএমডিএ’র টেন্ডারে স্বজনপ্রীতির অভিযোগ: তদন্ত ও পুনঃটেন্ডারের দাবি ঠিকাদারদের