• রাজশাহী, বাংলাদেশ
  • ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলবার ও দুটি তাজা গুলি উদ্ধার

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ ৬:৪৬

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলবার ও দুটি তাজা গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলার চারঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও দুইটি তাজা গুলি উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে এই অভিযান পরিচালিত হয়।
​র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর সদর কোম্পানীর একটি দল চারঘাট রাওথা বালুরঘাট পদ্মা নদীর পূর্ব তীর সংলগ্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও ০২টি তাজা গুলি উদ্ধার করে।
​ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হলেও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের প্রকৃত মালিক বা এর সাথে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে র‍্যাবের ধারণা, আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশবিরোধী ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে সন্ত্রাসীরা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এই অস্ত্র সংগ্রহ করেছিল। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তারা অস্ত্রটি ফেলে পালিয়ে যায়।
​এ বিষয়ে র‍্যাব-৫ এর মিডিয়া সেল জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সাধারণ ডায়েরি (জিডি) মূলে রাজশাহী জেলার চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে র‍্যাবের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮