স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছেন শাহমখদুম থানা বিএনপির নেতা নাইমুল ইসলাম রাজু। তার উদ্যোগে মাদ্রাসার প্রায় ৭০০ এতিম শিশুর মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগরীর নওদাপাড়া বাস টার্মিনাল এলাকায় এই ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, জাতীয়তাবাদী নেসকো বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের জেনারেল সেক্রেটারি নজরুল ইসলাম, চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক ফাউজুল ইসলাম ফাহি, শাহমখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদার, বোয়ালিয়া পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব বহরুজ্জামান মহোন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মির তারেক, শাহমখদুম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিন, শহীদ জিয়া স্মৃতি সংসদ শাহ মখদুম থানার আহ্বায়ক মমিনুজ্জামান টোকন, মহানগর যুবদলের সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ হারানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে নাইমুল ইসলাম রাজু এলাকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান করেন। তিনি ৫০০টি শাড়ি, ১০০টি পাঞ্জাবি এবং ১০০টি লুঙ্গি বিতরণ করেন, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়ায়।
এলাকাবাসী জানান, তরুণ নেতা নাইমুল ইসলাম রাজু সবসময় সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করেন। তার এই উদ্যোগ মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত। অনেকেই মনে করেন, রাজুর এই সমাজসেবামূলক কর্মকাণ্ডের পেছনে তার বাবা নজরুল ইসলামের শিক্ষা ও অনুপ্রেরণা বড় ভূমিকা রেখেছে। সমাজের কল্যাণে তাদের এই অবদান এলাকাবাসীর কাছে অত্যন্ত প্রশংসনীয় হয়ে উঠেছে।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও নাইমুল ইসলাম রাজু ও তার পরিবার এভাবেই মানবিক কার্যক্রম চালিয়ে যাবেন এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবেন।





