Friday , 13 March 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে মাদক সহ গ্রেপ্তার ২

প্রতিবেদক
sonynews
March 13, 2026 8:25 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে পবা ও শাহমখদুম থানা পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রাজশাহী জেলার মোহনপুর থানার তাহেরপুর পাকুড়িয়া গ্রামের মৃত বাদশার ছেলে মো: আজমল (৪১) এবং রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম ( চকপাড়া ফুলতলা মোড়) গ্রামের মো: করিম আলীর ছেলে মো: সেলিম আলী ওরফে চিংকু (৩৫)।

গত ১২ মার্চ দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে পবা থানার নওহাটা  এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আজমলকে এবং ১১ মার্চ রাত সোয়া ১১ টার দিকে শাহমখদুম থানার বড়বনগ্রাম চকপাড়া মাদ্রাসা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে চিংকুকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি আজমলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা  ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ২২ হাজার ৪শ টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া চিংকুর দেহ তল্লাশি করে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আসামি আজমলের বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় ১৬টি মাদক মামলাসহ মোট ২০টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাসিকের সহকারী প্রকৌশলীকে বিদায় সংবর্ধনা

রেলকে লাভজনক করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে: শেখ মইনুদ্দিন

জাতীয় নির্বাচনের আগে ৪ হাজার এএসআই নিয়োগ, প্রজ্ঞাপন জারি

আবাসিক হোটেল থেকে নারীসহ ৯ জন আটক

নগরীতে বিশেষ অভিযানে ৪ জনসহ গ্রেপ্তার ২৬

৯৯৯ ফোন দিয়ে বন্ধুকে উদ্ধার করলেন তরুণী, ৩ অপহরণকারী গ্রেফতার

রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যেগে স্কুল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

৯০’র সৈনিকদের মিলনমেলা: আন্দোলনের ত্যাগ-তিতিক্ষার মূল্যায়নের দাবি ত্যাগীদের

ছাত্রদের অভিযোগে মিষ্টির দোকানে ভোক্তা অধিকারের জরিমানা

তানোরে ধান ক্রয় বন্ধ রেখে রাস্তা সংস্কার, ক্ষোভে ফুঁসছেন প্রান্তিক চাষিরা