• রাজশাহী, বাংলাদেশ
  • ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

ইরানে হামলা, ইসরাইলের সঙ্গে সম্পর্কের ইতি টানছে স্পেন

প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬ ১:৪৮

ইরানে হামলা, ইসরাইলের সঙ্গে সম্পর্কের ইতি টানছে স্পেন

অনলাইন ডেস্ক: ইসরাইল থেকে রাষ্ট্রদূতকে স্থায়ীভাবে প্রত্যাহার করে নিয়েছে স্পেন। ইরানের ওপর মার্কিন-ইসরাইলি হামলার বিরোধিতা করায় দুই দেশের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা চরম আকার ধারণ করায় এ সিদ্ধান্ত নিল মাদ্রিদ।

গত সেপ্টেম্বরেই রাষ্ট্রদূতকে স্পেনে তলব করা হয়েছিল। গাজায় আগ্রাসনের কারণে ইসরাইলগামী অস্ত্রবাহী বিমান ও জাহাজ স্পেনের আকাশসীমা বা বন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করায় দুই দেশের মধ্যে বিবাদ শুরু হয়।

ইসরাইল পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার স্পেনের এই নীতিকে ‘অ্যান্টিসেমিটিক’ বা ইহুদিবিদ্বেষী বলে অভিহিত করেছিলেন।

মঙ্গলবার (১০ মার্চ) স্পেনের সরকারি গেজেটে রাষ্ট্রদূতের পদ অবসানের ঘোষণা প্রকাশিত হয়েছে। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তেল আবিবে তাদের দূতাবাস আপাতত একজন ‘চার্জ ডি অ্যাফেয়ার্স’ (অস্থায়ী প্রতিনিধি) দিয়ে পরিচালিত হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্ক অত্যন্ত তিক্ত হয়ে ওঠে। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে গত মে মাসে ইসরাইল তাদের রাষ্ট্রদূতকে সরিয়ে নেওয়ার পর থেকে স্পেনে ইসরাইলি দূতাবাসও একজন চার্জ ডি অ্যাফেয়ার্স দিয়ে চলছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর মার্কিন-ইসরাইলি হামলা শুরু হওয়ার পর এ উত্তেজনা আরও বাড়ে। মার্চের শুরুতে গিডিয়ন স্পেনকে যুদ্ধের বিরোধিতা করার জন্য ‘স্বৈরাচারীদের পক্ষ নেওয়ার’ অভিযোগে অভিযুক্ত করেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮