• রাজশাহী, বাংলাদেশ
  • ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে ৪৬৫ গ্রাহকের হাতে ১ কোটি ৪৭ লাখ টাকার চেক তুলে দিল পপুলার লাইফ

প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:১৮

রাজশাহীতে ৪৬৫ গ্রাহকের হাতে ১ কোটি ৪৭ লাখ টাকার চেক তুলে দিল পপুলার লাইফ

ইফতেখার আলম বিশাল: গ্রাহক আস্থা ও প্রতিশ্রুতি রক্ষার ধারাবাহিকতায় রাজশাহীতে ১ কোটি ৪৭ লাখ টাকার দাবি পরিশোধ করেছে পপুলার লাইফ ইন্সুরেন্স পিএলসি। শুক্রবার নগরীর হোটেল স্টার ইন্টারন্যাশনাল-এ আয়োজিত অনুষ্ঠানে মোট ৪৬৫ জন মেয়াদপূর্ত পলিসিধারীর হাতে আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বিএম ইউসুপ আলী। তিনি বলেন, “গ্রাহকের আস্থা ও বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় সম্পদ। সময়মতো দাবির অর্থ পরিশোধের মাধ্যমে আমরা সেই আস্থার প্রতিদান দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর। এছাড়াও উপস্থিত ছিলেন (ব্রাঞ্চ কন্ট্রোল) ও একক বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, প্যানেল আইনজীবী ও রাজশাহী মহানগর প্রেসক্লাব-এর সভাপতি রজব আলী, আল-আমিন বীমা প্রকল্পের ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক হাফিজুর রহমান মিলু এবং মোসাদ্দেকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক তানভীর আল আজাদ নাইম।

বক্তারা বলেন, সময়মতো দাবি পরিশোধ গ্রাহকের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বীমা শিল্পের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করে। চেকপ্রাপ্ত গ্রাহকরা সন্তোষ প্রকাশ করে প্রতিষ্ঠানের সেবার মান ও স্বচ্ছতার প্রশংসা করেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮