Saturday , 17 January 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপির পৃথক দুটি অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
January 17, 2026 1:35 pm

স্টাফ রিপোর্টা: রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক দুটি অভিযানে শাহমখদুম ও পবা থানা পুলিশ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

আরএমপি সূত্র জানায়, অভিযানে মোট ১২ লিটার দেশীয় তৈরি মদ এবং ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-মো: আসাদুল ইসলাম (৪১), মো: আহাদ আলী ওরফে স্বপন (৩৩) এবং আলমগীর কবির (৩১)।

আসাদুল ইসলাম শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকার মৃত একরামের ছেলে; আহাদ আলী ওরফে স্বপন শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকার মৃত ইয়াসিনের ছেলে এবং আলমগীর কবির পবা থানার চক পারিলা পূর্বপাড়া গ্রামের মো: মাসুদ রানার ছেলে। সকলেই রাজশাহী মহানগরীর বাসিন্দা।

আরএমপি জানায়, গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে শাহমখদুম থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে উত্তর নওদাপাড়া এলাকায় একটি মোটর গ্যারেজের পাশে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত আসাদুল ও আহাদকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে দেহ তল্লাশি করে আসাদুলের হাতে থাকা প্লাস্টিকের বস্তা থেকে ২৫টি বোতলে ১০ লিটার এবং আহাদের হাতে থাকা পলিব্যাগ থেকে ১০টি বোতলে ২ লিটারসহ সর্বমোট ১২ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়।

অন্যদিকে একই দিন রাত আনুমানিক পৌনে ১২টার দিকে পবা থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চক পারিলা পূর্বপাড়া গ্রামে মাদক বিক্রির উদ্দেশ্যে নিজ বসতবাড়িতে অবস্থানরত আলমগীর কবিরকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার দূর্গাপুর থানায় ১টি মাদক মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রুয়েটে মোটিভেশনাল স্পিচ দিলেন শিল্পপতি আলহাজ্ব সূফি মুহাম্মদ মিজানুর রহমান

নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকেই পরিচালনার দাবিতে মানববন্ধন

চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী আরটিজেএর মানববন্ধন

রুয়েটের সাবেক ভিসি ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির মামলা

‘গরুর দুধের’ কারণেই নষ্ট হলো ট্রাম্প-মোদির বন্ধুত্ব?

তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: এমপি মিলন

উপরে আল্লাহ আর নিচে আমার দলের লোকজন : প্রধানমন্ত্রী

রাজশাহীর ৫ আসনে জামায়াতের প্রার্থী: ঘোষণা হয়নি সদর আসনের

Federal government of the United States

রাজশাহী মহানগরীতে তিন হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার