• রাজশাহী, বাংলাদেশ
  • ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

অনুষ্ঠানে গেলেন, তবে শীতবস্ত্র বিতরণ করলেন না আবু সাঈদ চাঁদ’

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ ২:৪৯

অনুষ্ঠানে গেলেন, তবে শীতবস্ত্র বিতরণ করলেন না আবু সাঈদ চাঁদ’

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘা উপজেলার দাদপুর গড়গড়ী উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শীতবস্ত্র বিতরণ করার কথা ছিল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী আবু সাঈদ চাঁদের। এজন্য তার ছবিসহ ব্যানার করা হয়েছিল, চালানো হয়েছিল প্রচারণাও। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছিলেন ঠিকই, কিন্তু নিজ হাতে শীতবস্ত্র বিতরণ করেননি।

নির্ভরযোগ্য একাধিক সূত্র জানিয়েছে, আবু সাঈদ চাঁদ শীতবস্ত্র বিতরণ করলে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগে অভিযুক্ত হতে পারেন- স্থানীয় লোকজন ও রাজনৈতিক প্রতিপক্ষের লোকজনের মধ্যে এমন প্রশ্ন ও গুঞ্জন উঠলে সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি।
সংশ্লিষ্টরা জানান, জেলা ছাত্রদলের আহবায়ক শামীম সরকারের বাবা মরহুম মাহবুবুল আলম বাচ্চু সরকারের মৃত্যুবাষি’কী উপলক্ষে বৃহস্পতিবার দোয়া অনুষ্ঠানে গিয়েছিলেন বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী আবু সাঈদ চাঁদ। এই অনুষ্ঠানে শেষ করে তিনি স্থান ত্যাগ করেন। পরে অন্য নেতৃবৃন্দ শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র হিসেবে ৪ হাজার কম্বল বিতরণ করার কথা রয়েছে বলে জানিয়েছেন জেলা ছাত্রদলের আহবায়ক শামীম সরকার।
স্থানীয় বিএনপির নেতা মাসুদ করিম টিপু জানান, দাদপুর গড়গড়ী উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবু সাঈদ চাঁদ এখানে এসেছিলেন। কিন্তু তিনি চলে যাওয়ার পরে শীতবস্ত্র বিতরণ করা হয়। একই কথা বলেছেন জেলা ছাত্রদলের আহবায়ক শামীম সরকার।জানতে চাইলে এমপি পদপ্রার্থী আবু সাঈদ চাঁদ অনুষ্ঠানে যাওয়ার কথা স্বীকার করেন। তবে শীতবস্ত্র বিতরণ করলে নির্বাচনী আচরণবিধি লংঘন হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি খেতে বসেছি। পরে কল দিচ্ছি। তবে পরে আর কল দেননি তিনি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮