• রাজশাহী, বাংলাদেশ
  • ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

বিইউসি’র সভাপতি নির্বাচিত ড. এস এম আব্দুর রাজ্জাক, রুয়েট পরিবারের অভিনন্দন

প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬ ১১:৫৭

বিইউসি’র সভাপতি নির্বাচিত ড. এস এম আব্দুর রাজ্জাক, রুয়েট পরিবারের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। তিনি রুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক। পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে গঠিত সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সাম্প্রতিক এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই গুরুত্বপূর্ণ এই পদের জন্য নির্বাচিত করা হয়।

উপাচার্যদের এই সংগঠনটি বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করে চলেছে। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মান নির্ধারণ ও উন্নয়নে নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, নতুন ও যুগোপযোগী কোর্স চালু, বিদ্যমান পাঠ্যক্রমের আধুনিকীকরণ এবং গবেষণার জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা। পাশাপাশি প্রশাসনিক ও ব্যবস্থাপনার ক্ষেত্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় সাধন, কৌশলগত পরিকল্পনা গ্রহণ এবং অভিন্ন নীতিমালা বাস্তবায়নে পরিষদটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক ও সম্পদ ব্যবস্থাপনায় বাজেট পরিকল্পনা, আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং বহিরাগত উৎস থেকে গবেষণা ও উন্নয়নমূলক তহবিল সংগ্রহে সহায়তা করাও পরিষদের অন্যতম দায়িত্ব। উচ্চশিক্ষা সংক্রান্ত আইন ও নীতিমালা প্রণয়নে সরকারকে সুপারিশ প্রদান এবং বিশ্ববিদ্যালয়গুলোর স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেও পরিষদটি কার্যকর ভূমিকা রেখে চলেছে।

এদিকে সভাপতি নির্বাচিত হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকে রুয়েটের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮