Saturday , 10 January 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরইউজের দ্বি-বার্ষিক নির্বাচনে আব্দুল আউয়াল সভাপতি ও ডালিম সম্পাদক নির্বাচিত

প্রতিবেদক
sonynews
January 10, 2026 1:43 pm

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) দ্বি-বার্ষিক (২০২৬-২০২৭) নির্বাচনে দৈনিক নয়া দিগন্তের রাজশাহী ব্যুরো চিফ মুহা: আব্দুল আউয়াল সভাপতি এবং দৈনিক মানব জমিনের নিজস্ব প্রতিবেদক ডালিম হোসেন শান্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এরমধ্যে আবদুল আউয়াল টানা দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল গত ২৫ ডিসেম্বর। এদিনই নির্বাচন কমিটি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। এতে নির্বাহী পরিষদের ৭ টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের বিপরীতে একজন করে প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আর বাকি ৫ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
শনিবার (১০ জানুয়ারি) বেলা ১২ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আরইউজে কার্যালয়ে সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল ঘোষণা করেন।
নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি পদে দৈনিক আমার দেশের রাজশাহী ব্যুরো চিফ মঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক বাসসের রাজশাহী প্রতিনিধি ওমর ফারুক, কোষাধ্যক্ষ দৈনিক নতুন প্রভাতের চিফ রিপোর্টার হাবিল উদ্দিন হাবিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ বেতারের রিপোর্টার আশিকুর রহমান এবং নির্বাহী সদস্য পদে নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব।
বিশিষ্ট গবেষক ও লেখক মাহবুব সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিটি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন। কমিটির অপর দুই সদস্য হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ ও অ্যাডভোকেট মো. রজব আলী।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

দুই বছরে গাজায় ২ লাখ টন বিস্ফোরক ফেলেছে ইসরাইল

বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উৎসবে মাতলো পুরো এলাকা

রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান আমরা একই পরিবার: ড. ইউনূস

রাজশাহীতে বিএনপির পলিসি ডায়ালগ: শিক্ষার্থীদের সঙ্গে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে খোলা আলোচনা

বোনকে বাজে মন্তব্য করায় বন্ধুকে জবাই করে হত্যা

বোনকে বাজে মন্তব্য করায় বন্ধুকে জবাই করে হত্যা

বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

রাজশাহীতে প্রশ্নপত্র বাহিরে এনে উত্তরপত্র তৈরি করে দেওয়ার সময় গ্রেপ্তার ৮

রাজশাহীতে প্রশ্নপত্র বাহিরে এনে উত্তরপত্র তৈরি করে দেওয়ার সময় গ্রেপ্তার ৮

পেট ভালো তো সব ভালো: অনন্যা পান্ডের ফিটনেস মন্ত্র রাতে ৭টার পর না খাওয়া!

রাজশাহীর পুজা মন্ডপগুলোতে ভূমিমন্ত্রীর অনুদান প্রদান