সোমবার , ৩ অক্টোবর ২০২২ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সাতক্ষীরা পৌর মেয়রসহ বিএনপির ১০ নেতা আটক

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৩, ২০২২ ৩:০৯ অপরাহ্ণ

সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক শের আলী ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতিসহ ১০ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (০৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে শহরের কাশেম প্লাজায় নবগঠিত পৌর বিএনপির সভা চলার সময় তাদের আটক করা হয়।

পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি নবগঠিত পৌর বিএনপির সদস্য সচিব।

এছাড়া অন্যরা হলেন- নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক এম এ রাজ্জাক, সাইফুল ইসলাম বাবলু, সদস্য যথাক্রমে শাহিনুর রহমান শাহিন, কামরুজ্জামান পলাশ, নাসির উদ্দিন বাবু, আবু দাউদ, নেছারুল ইসলাম, আবু সাঈদ, রোকনুজ্জামান রোকন।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ রাজ্জাক জানান, পুলিশ প্রশাসনকে অবহিত করে কাসেম প্লাজায় নবগঠিত পৌর বিএনপির সাংগঠনিক সভা চলছিল। এসময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কাইউম জানান, তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তারা অনেকে এক জায়গায় কী কারণে বসেছিলেন সেটি জানার চেষ্টা চলছে। 

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সরকারি স্বীকৃতি পেল নেসকো বিএনপি শ্রমিক কর্মচারী ইউনিয়ন, সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে ঘিরে উচ্ছ্বাস

রাজশাহীতে স্ত্রীসহ কাউন্সিলর শাহুর বিরুদ্ধে দুদকের মামলা

বাঁশের সাঁকো ভেঙে পড়ে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

পেনশন স্কিম বাতিলের দাবিতে রুয়েটে কর্মবিরতি

উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ মতিহার জামায়াতের

আরএমপির অভিযানে মাদক সহ গ্রেপ্তার ৫

শহর রক্ষা বাঁধ দখলমুক্ত করতে জেলা প্রশাসন-পাউবোর অভিযান

There Hydrogen leak delays moonshot by at least several weeksis

মশক নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে আগামী ২২ অক্টোবর থেকে বিশেষ অভিযান শুরু

মশক নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে আগামী ২২ অক্টোবর থেকে বিশেষ অভিযান শুরু

রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ