বৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ১, ২০২৬ ১০:০৭ পূর্বাহ্ণ

রাজশাহী পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে হাটে বালুর ট্রাক, নিহত

স্টাফ রিপোর্টার:
রাজশাহীর পুঠিয়ায় বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভিতরে ঢুকে উল্টে গিয়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার সকালে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

পুঠিয়া থানার ওসি মোজ্জাম্মেল হক জানান, রাজশাহী থেকে নাটোর যাওয়ার পথে একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঝলমলিয়া কলাহাটে ঢুকে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত দুইজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। সেখান থেকে পরিবারের সদস্যরা মরদেহ বাড়ি নিয়ে যায়।

তিনি বলেন, সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনার খবর পেয়ে পুঠিয়া ও নাটোর ফায়ার স্টেশনের ২টি ইউনিট উদ্ধার কাজ করে।

নিহতরা হলেন, নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের শাহীন আলীর ছেলে সিয়াম (১৫), পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামানিকের ছেলে মুনকের প্রামানিক (৩৫), নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সৈয়ম উদ্দিনের ছেলে সেন্টু (৪০), রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে ইসলাম উদ্দিন (৬০)। আর আহতের নাম রায়হান আলী (৪০)। তিনি পুঠিয়া উপজেলার খুটিপাড়া গ্রামের আব্দুল জলিল উদ্দিনের ছেলে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

আদালত থেকে গায়েব হওয়া ৯ বস্তা নথি মিলল ভাঙারির দোকানে

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাহানের র‍্যালি চোখে পড়ার মতো 

রাজশাহীর মোহনপুরে ছুরিকাঘাকে যুবকের মৃত্যু

প্রশাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই, রাসিক প্রশাসক

রাজশাহীতে স্ত্রীর সহযোগিতায় নারীকে ধর্ষণ, স্বামীসহ গ্রেফরাত ৪

আরডিএর টোল আদায় টেন্ডারে ৮টি দরপত্র বিক্রি হলেও জমা পড়েছে একটি!

সমন্বিত অংশগ্রহণে শিশুর প্রতি যৌন শোষণ রোধে কাজ করতে হবে : শেখ মফিজুর রহমান

ফরাসি ফুটবলে স্বর্ণযুগ শুরু হয়েছিল যার হাতে

রাজশাহীতে গাছ হত্যা বন্ধে চিঠি প্রদান সচেতন নগরবাসীর

ধানখেতে মিলল অন্তঃসত্ত্বা তরুণীর বিবস্ত্র মরদেহ, পোশাক গাছে

ধানখেতে মিলল অন্তঃসত্ত্বা তরুণীর বিবস্ত্র মরদেহ, পোশাক গাছে