সোমবার , ২২ ডিসেম্বর ২০২৫ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নেসকোতে নিয়োগ ইস্যুতে প্রতিবাদী বিবৃতি: ‘বিতর্কিত’ শব্দ ব্যবহারে ক্ষোভ লাইজুর

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ২২, ২০২৫ ১১:২০ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডে (নেসকো) নিয়োগ সংক্রান্ত একটি সংবাদে জাতীয়তাবাদী শ্রমিকদল রাজশাহী জেলা ও মহানগরের যৌথ বিবৃতিতে তার নামের সঙ্গে ‘বিতর্কিত’ শব্দ ব্যবহারের প্রতিবাদ জানিয়েছেন নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ সোহরাব হোসেন লাইজু।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের প্যাডে দেওয়া এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই তার নামের সঙ্গে ‘বিতর্কিত’ শব্দ যুক্ত করা ব্যক্তিগত ও সাংগঠনিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার শামিল, যা দুঃখজনক ও অনভিপ্রেত।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি. নং: বি–২২৩৭) জাতীয়তাবাদী শ্রমিক ফেডারেশন ও জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত একটি পরীক্ষিত ও ফ্যাসিবাদবিরোধী শ্রমিক সংগঠন। দীর্ঘ প্রায় ১৫ বছর স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেও নানা নির্যাতন ও নিপীড়নের মুখেও তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হননি বলে দাবি করেন তিনি।

যৌথ বিবৃতিতে নির্বাচনের জন্য ভোটার তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পাঠানোর বিষয়ে নেসকো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার যে দাবি করা হয়েছে, তা অস্পষ্ট বলেও অভিযোগ করেন লাইজু। তিনি বলেন, সেখানে কোন নির্বাচন, কোন ভোটার তালিকা এবং কোন কর্তৃপক্ষ—সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা না থাকায় শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

১৪ ডিসেম্বর নেসকোর প্রধান কার্যালয়ে সংঘটিত ঘটনার প্রসঙ্গে তিনি ভিন্ন তথ্য তুলে ধরে বলেন, ওই দিন রাজশাহী জেলা ও মহানগর শ্রমিক দলের কয়েকজন নেতা নিয়োগসংক্রান্ত দাবি নিয়ে নেসকোর প্রশাসন বিভাগে যান। এ সময় তাদের সঙ্গে নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের উপদেষ্টা, কেন্দ্রীয় নেতা ও সম্পাদকসহ একাধিক পদধারী নেতা উপস্থিত ছিলেন, যারা দীর্ঘদিন ধরে আওয়ামী শ্রমিক রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সংশ্লিষ্ট কমিটির তালিকা তাদের কাছে সংরক্ষিত রয়েছে বলেও তিনি দাবি করেন।

বিগত ১৫ বছরে এসব নেতাকর্মীর দ্বারা তাদের ইউনিয়নের নেতাকর্মীরা বদলি, নিপীড়ন ও বঞ্চনার শিকার হয়েছেন উল্লেখ করে লাইজু আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থায়নের অভিযোগ সম্পর্কেও তাদের কাছে তথ্য রয়েছে, যা প্রয়োজনে যথাযথ ফোরামে উপস্থাপন করা হবে।

লিখিত বিবৃতিতে তিনি সতর্ক করে বলেন, জাতীয়তাবাদী শ্রমিক আন্দোলনের নামে সাবেক শ্রমিক লীগ সংশ্লিষ্ট কিছু ব্যক্তির পুনর্বাসনের অপচেষ্টা দল ও আন্দোলনের জন্য ক্ষতিকর হবে।

শেষে তিনি বিভাজন নয়, ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, ব্যক্তিগত আক্রমণের পরিবর্তে স্বচ্ছতা, জবাবদিহিতা ও তথ্যভিত্তিক আলোচনার মাধ্যমেই জাতীয়তাবাদী শ্রমিক আন্দোলনকে শক্তিশালী করা সম্ভব।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
রাজশাহীতে চন্দ্রিমা থানা ও ওয়ার্ড মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন

রাজশাহীতে চন্দ্রিমা থানা ও ওয়ার্ড মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন

রাসিক প্রশাসকের সাথে সাবেক এমপি ও ইউনিসেফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

শাহরুখের মাথায় বন্দুক ধরে টেনেহিঁচড়ে নেওয়া হয় শুটিং থেকে

রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা রাঘববোয়ালতো বটেই চুনোপুঁটিরাও ডেভিল হান্টে ছাড় পাবে না

McClintock’s eye for detail certainly helped narrow the whereabouts

রাজশাহীতে ঘুমের ওষুধ খাইয়ে নাতি বউকে ধর্ষণের অভিযোগ নানা শশুরের বিরুদ্ধে

রাজশাহী কেন্দ্রীয় উদ্যানে ‘রাজশাহীর আলো’ পত্রিকার বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

ভিডিও ভাইরাল হওয়ার পর অস্ত্র সহ সেই ৭ কিশোর গ্যাং আটক

চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী আরটিজেএর মানববন্ধন