শনিবার , ২৯ নভেম্বর ২০২৫ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

হোটেল কক্ষে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ, পুলিশের ধারণা আত্মহত্যা

প্রতিবেদক
sonynews
নভেম্বর ২৯, ২০২৫ ২:৩০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর একটি আবাসিক হোটেল থেকে সবুজ কুমার অধিকারী (২৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নগরের নিউমার্কেট এলাকার ওয়ে হোম নামের আবাসিক হোটেল থেকে শনিবার বিকেলে তার লাশ উদ্ধার করা হয়। ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল লাশটি।

সবুজের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আটঘরিয়া গ্রামে। তার বাবার নাম বিমল চন্দ্র অধিকারী। সবুজ একটি বেসরকারি প্রতিষ্ঠানে বগুড়ায় কর্মরত ছিলেন। শুক্রবার তিনি রাজশাহীর এই আবাসিক হোটেলের একটি কক্ষে ওঠেন। শনিবারই তার হোটেল ছাড়ার কথা ছিল।
নগরের বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নির্ধারিত সময়ে সবুজ হোটেল ত্যাগ না করলে কর্মীরা ডাকাডাকি করেন। এতে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে জানালা দিয়ে তারা সবুজের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন।

ওসি জানান, কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দরজা ভাঙেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। নিশ্চিত হওয়ার জন্য তার লাশ ময়নাতদন্ত করতে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে। পরিবারের সদস্যরা আসার পর লাশ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

সংঘর্ষের মধ্যে পড়ে আহত সাংবাদিক রফিক ভূঁইয়া মারা গেছেন

১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টিটু গুরুতর অসুস্থ–দোয়া চাইলেন পরিবার ও এলাকাবাসী

রাসিক মেয়রের সাথে প্রেস ক্লাব অব ইন্ডিয়া‘র সভাপতি সৌজন্য সাক্ষাৎ 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

রাজশাহী নগরীতে পিস্তল-গানপাউডারসহ অস্ত্র কারবারী গ্রেফতার

রাজশাহী মহানগর প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা ও দোয়া

রাজশাহীতে আ.লীগ নেতা বিরুদ্ধে দুদকের চার্জসীট

প্রধানমন্ত্রী হবেন কি- প্রশ্নে যা বললেন তারেক রহমান

আবারও ব্যাংকের রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে

রাজশাহীতে ডিজিটাল নজরদারিতে নতুন সংযোজন