Sunday , 23 November 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

তানোরে কোল্ড স্টোরেজে ডাকাতি: নিরাপত্তাকর্মীদের বেঁধে চার লাখ টাকা লুট

প্রতিবেদক
sonynews
November 23, 2025 12:39 pm

অনলাইন ডেস্ক: রাজশাহীর তানোর উপজেলার কালীগঞ্জ এলাকায় গভীর রাতে রহমান স্পেশালাইজড কোল্ড স্টোরেজে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নৈশ প্রহরীদের অস্ত্রের মুখে বেঁধে রেখে হিমাগারে প্রবেশ করে লুটপাট চালায়।

কোল্ড স্টোরেজের ম্যানেজার আব্দুল খালেক জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মুখোশধারী ৬-৭ জনের একটি ডাকাত দল কোল্ড স্টোরেজে প্রবেশ করে। এসময় তারা নিরাপত্তাকর্মীদের ও ইনচার্জ আনোয়ারুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে নিরাপত্তাকর্মী সাহেব আলী, সাইফুল ইসলাম ও আব্দুল্লাহকে অস্ত্রের মুখে দড়ি দিয়ে বেঁধে ফেলে।

ডাকাতরা প্রথমে সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে ভিতরে প্রবেশ করে এবং প্রায় ৩০ মিনিট অবস্থান করে। এসময় অফিস কক্ষের ড্রয়ার ভেঙে চার লাখ টাকা ও বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে তানোর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ তানোর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছে।

বিষয়টি নিয়ে কথা বলতে তানোর থানার ওসি আফজাল হোসেন, গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস সালাম ও জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলমকে ফোন করা হলেও তারা সাড়া দেননি।

রাজশাহীর পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম দুপুরে বলেন, তিনি বিষয়টি জানেন না- খোঁজ নিয়ে জানাবেন। তবে পরে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

এর আগে গত ৬ আগস্ট রাতে রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়নের গাঙ্গোপাড়া গ্রামে ‘দেশ কোল্ড স্টোরেজে’ এ নিরাপত্তা কর্মীকে বেঁধে রেখে প্রায় ১০ লাখ টাকা মূল্যের মালামাল লুটে নিয়ে যায়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
প্রশ্ন ফাসের মামলায় ৭ বছর কারাদন্ডের আদেশ সাইবার ট্রাইব্যুনাল আদালতের

প্রশ্ন ফাসের মামলায় ৭ বছর কারাদন্ডের আদেশ সাইবার ট্রাইব্যুনাল আদালতের

রামেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ও দালাল চক্র নিয়ন্ত্রণের দাবি ছাত্রদলের

উপ-মহাপরিচালকের রাজশাহী সফর ও প্রশিক্ষণ পরিদর্শন

নগরীতে ৩ জন অনলাইন জুয়ারি আটক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

রাবিতে দৃষ্টি সাহিত্য সংসদের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

দুর্গাপুরের দলীয় নেতাকর্মীদের সাথে রাসিক মেয়রের মতবিনিময় সভা

পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিতের দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ

নগরীতে সিটি কর্পোরেশন প্রশিক্ষণ কোর্স পারস্পরিক শিখন কর্মসূচি অনুষ্ঠিত

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের রাজশাহী জেলা কমিটি: সভাপতি আয়েশা সম্পাদক ফাতেমা