• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
Headline
নগরীতে ৩ জন অনলাইন জুয়ারি আটক চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে ৫ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার ট্রাফিক পুলিশ কনস্টেবল এবং জনৈক বুলেটের কথা কাটাকাটির ভিডিও বিষয়ে আর এমপির বক্তব্য রাজশাহীতে ডিজিটাল নজরদারিতে নতুন সংযোজন রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত তানোরে বর্গাচাষীকে হাতুড়ি পেটা রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এসআই রাজুর বিরুদ্ধে চাঁদা ও গাড়ি আত্মসাতের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’: আরএমপির প্রতিবাদ রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্ত হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে: ভূমিমন্ত্রী মিনু

মোংলা বন্দরে মেট্রোরেলের দ্বাদশ চালানের কোচ-ইঞ্জিন

sonynews / ৫৬ Time View
Update : শনিবার, ১ অক্টোবর, ২০২২

দ্বাদশ চালানে ঢাকা মেট্রোরেলের আটটি কোচ ও চারটি ইঞ্জিন নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এম ভি ভেনাস ট্রাম্প। শনিবার (১ অক্টোবর) বিকেল ৫টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি। এতে মেট্রোরেলের মেশিনারিজসহ একটি পাওয়ার প্লান্টেরও মালামালও রয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মুসা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটটি রেলওয়ে কোচ ও চারটি ইঞ্জিন নিয়ে গত ৮ সেপ্টেম্বর জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসে পানামা পতাকাবাহী জাহাজ এম ভি ভেনাস ট্রাম্প। পথে কোরিয়ার মারসান বন্দর থেকে এদেশের একটি পাওয়ার প্লান্টের মালামাল নিয়ে আসে জাহাজটি।

তিনি আরও বলেন, মেট্রোরেলের কোচ ও ইঞ্জিনের পাশাপাশি ৪৪০ মেট্রিকটন ওজনের মেশিনারি ও পাওয়ার গ্রিড কোম্পানির ৩৬৭ মেট্রিকটন ওজনের ৭৫ প্যাকেজ মালামাল নিয়ে ভেনাস ট্রাম্প শনিবার বিকেল ৫টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে।

ভেনাস ট্রাম্পের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, এ জাহাজটিতে আসা কোচ ও ইঞ্জিন রোববার সকাল ৭টা থেকে খালাস শুরু হবে। খালাসের সঙ্গে সঙ্গে তা বার্জে (নৌযান) করে নৌপথে ঢাকার উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে নেওয়া হবে।

তিনি আরও বলেন, জাহাজটিতে ঢাকার পাওয়ার গ্রিড কোম্পানির যে বৈদ্যুতিক মালামাল এসেছে তা সন্ধ্যা ৬টা থেকে খালাস শুরু হয়েছে। এগুলোও নদী পথে ঢাকায় নেওয়া হবে।

ওয়াহিদুজ্জামান জানান, এর আগে গত ২২ আগস্ট আটটি রেলওয়ে কোচ ও চারটি ইঞ্জিনসহ ৩৪ প্যাকেজ মেশিনারি পণ্য নিয়ে এম ভি হোসি ক্রাউন এই বন্দরে এসেছিল। এ পর্যন্ত ৭৮টি কোচ ও ৩৮টি ইঞ্জিন এসেছে ঢাকা মেট্রোরেলের। বাকি ২৮টি কোচ ও ইঞ্জিন ধারাবাহিকভাবে এ বন্দর দিয়েই আমদানি, খালাস ও পরিবহন হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category