Monday , 10 November 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, আহত ৩

প্রতিবেদক
sonynews
November 10, 2025 12:26 pm

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীতে বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এর চালক নিহত হয়েছেন। এছাড়া অটোরিকশার আরও তিন যাত্রী গুরুত্বর আহত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে রাজশাহী নগরের বারো রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা।

নিহত অটোরিকশা চালকের নাম ইদ্রিস আলী (৫৫)। তিনি ছোটবনগ্রাম এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত এক নারী, এক পুরুষ ও আট বছর বয়সী এক শিশুকন্যা চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বারো রাস্তার মোড় থেকে একটু দূরে বেপরোয়া গতির যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক এবং তিন যাত্রী আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসক ইদ্রিস আলীকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা বারো রাস্তার মোড়ে সড়ক অবরোধ করে ও আগুন জালিয়ে বিক্ষোভ করেন। তারা জানান, বারো রাস্তার মোড়ে অপরিকল্পিত সড়কের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। এ জন্য তারা এ জায়গাটির নাম দিয়েছেন ‘মরণ রাস্তার মোড়’। কয়েকমাস আগে দুর্ঘটনার পর তারা অবরোধ করলে এখানে একটি গোলচত্বর করে সিটি করপোরেশন। তবে এ গোলচত্বর খুবই ছোট। তাই এখনও দুর্ঘটনা ঘটছে। তারা গোলচত্বর বড় করে নির্মাণ ও গতিরোধক দেওয়ার দাবি জানান।

পরে পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা বিক্ষোভকারীদের সঙ্গে গিয়ে কথা বলেন। তারা এ বিষয়ে সিটি করপোরেশনের সঙ্গে কথা বলার আশ্বাস দিলে প্রায় দুই ঘণ্টা পর তারা বিক্ষোভ তুলে নেন।

নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ সিদ্দিকী বলেন, ‘দুর্ঘটনার ব্যাপারে থানায় মামলা হবে।’ তিনি জানান, বড় করে গোলচত্বর নির্মাণ ও গতিরোধকের বিষয়ে পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা সিটি করপোরেশন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
রাজশাহী-ঢাকা রুটে ট্রেনের সিডিউল বিপর্যয়

রাজশাহী-ঢাকা রুটে ট্রেনের সিডিউল বিপর্যয়

রাবিতে একসঙ্গে পাঁচটি কোরআন পোড়ানোর ঘটনা একটি উস্কানি ও গভীর ষড়যন্ত্র

প্রতিবেশীর বাগানে ঢুকে আম পাড়ছিলেন, চুরির অভিযোগে বেধড়ক মারে মৃত্যু যুবকের!

বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে!

রাজশাহীতে থানা চত্ত্বরে দেখা মিললো রাসেল ভাইপারের

‘চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে’

মহানগরীতে পুলিশের অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লন্ডন থেকে রওনা হচ্ছেন জোবাইদা রহমান, ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে ‘বিলম্ব হবে’

রুয়েটে সিরামিক অ্যালামনাই রিইউনিয়ন অনুষ্ঠিত

জাপানে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা