Friday , 31 October 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে মহানগর এনসিপির নতুন কমিটিতে আহ্বায়ক মোবাশ্বের আলী, সদস্য সচিব আতিকুর রহমান

প্রতিবেদক
sonynews
October 31, 2025 12:04 pm

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে মোবাশ্বের আলীকে আহ্বায়ক ও আতিকুর রহমানকে সদস্য সচিব মনোনিত করে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের স্বাক্ষরিত ৬৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে এনসিপির ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

নগরীর এই আহ্বায়ক কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন তারা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোবাশ্বের হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ারুল হক রবিন, হেলালুজ্জামান সরকার, সিরাজুল ইসলাম, জেসমিন আরা পারভীন। সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনোনীত হয়েছেন, মাহফুজুর রহমান জুয়েল। যুগ্ম সদস্য সচিবরা হলেন, মসহফুজুর রহমান বাবু, ফাহাবীর চৌধুরী, সালাউদ্দিন বাপ্পী, মোফাসিরুল ইসলাম, উরসী মাহফিলা ফাতেহা।

সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আবু বক্কর সিদ্দিক উদয়, সানেফ সামওয়ান, আতিকুর রহমান। মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান বিষয়ক সম্পাদক আবির হাসনাত রুদ্র।

জানতে চাইলে সদ্য পদ পাওয়া এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী জানান, জুলাই বিপ্লবের পরে বৈষম্য দূর করতে নানান উদ্যোগ এবং কাজ করে আসছি। ভবিষ্যতেও ফ্যাসিজমকে দূর করতে কাজ করে যাব ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, জনগণের প্রত্যাশা পূরণে আগামীতে এনসিপি রাজশাহীকে নেতৃত্ব দেবে বলে আমি মনে করি। ইতিমধ্যে সর্বস্তরের জনসাধারণের মাঝে নগরীতে ব্যাপক ইতিবাচক প্রভাব বিস্তার করেছে রাজশাহী মহানগর এনসিপি বলেও জানান তিনি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ২,১০০ পিস ইয়াবাসহ ধরা পড়লেন স্বামী-স্ত্রী গ্রেপ্তার

‘সাইবার হামলায়’ অস্ট্রেলিয়ার ৪০ শতাংশ মানুষের তথ্য চুরি

‘বেনজীর এখন অস্ট্রেলিয়ায়’

১৯ নং ওয়ার্ডে ৩ জন প্রর্থীর মধ্যে উচ্চ শিক্ষিতর তালিকায় তৌহিদুল হক সুমন

গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

রাজশাহী নগরীতে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার: গ্রেপ্তার ৩

নতুন বাংলাদেশের ধারণা পেল বিদেশিরা

প্রথম সফরে নয়াদিল্লিতে যাচ্ছেন হাছান মাহমুদ

রাবির ভর্তি পরীক্ষা মঙ্গলবার, মানতে হবে যেসব নির্দেশনা

বাগমারায় বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণায় মাওবাদী সংগঠন