বৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কাল শুরু হচ্ছে রাজশাহী বিভাগীয় বইমেলা: থাকছে বই বদলের সুযোগ

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৩০, ২০২৫ ১:২৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগীয় বইমেলা শুক্রবার শুরু হচ্ছে। মেলায় জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টল থেকে পুরাতন বই বদল করে নতুন বই নেওয়া যাবে। বইমেলা উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, বিকাল ৪টায় বইমেলার উদ্বোধন হবে এবং এটি চলবে ৮ নভেম্বর পর্যন্ত। ছুটির দিন বাদে মেলা চলবে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত, আর ছুটির দিনে শুরু হবে বেলা ১১টায়।

মেলায় অংশ নিচ্ছে ১১টি সরকারি দপ্তর এবং ৭০টি বেসরকারি প্রকাশনা প্রতিষ্ঠান। তারা তাদের প্রকাশিত পুস্তক প্রদর্শন ও বিক্রি করবে। শিশুদের জন্য রাখা হয়েছে বিশেষ শিশু কর্ণার এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

এবারের বইমেলাতে থাকবে বিশাল মূল্যছাড়, লেখক ও পাঠক আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিষয়ভিত্তিক আলোচনা সভা। এছাড়া বই কিনতে পারার সামর্থ্য না থাকা পাঠকদের জন্য জাতীয় গ্রন্থকেন্দ্র বই বদলের সুবিধা দিচ্ছে।

রাজশাহী বিভাগের পাঠক ও শিক্ষার্থীদের জন্য বইমেলাটি এক সৃজনশীল এবং শিক্ষামূলক আয়োজন হিসেবে গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

কনকনে শীতে সড়কে ছোট ভাইকে আগলে রাখে বোন, মিলল চাঞ্চল্যকর তথ্য

রাজশাহী নগরীতে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী নগরীতে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

রাশিয়াকে ড্রোন দেয়ায় কিয়েভে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার

এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি

কুমিল্লায় সিসিইউতে ভর্তি বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু

রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাজশাহীর শহীদ মিনারে মানুষের ঢল

স্যাংশন নিয়ে আওয়ামী লীগের একটা পশমও ছেড়া যাবে না, যুবলীগের সম্মেলনে মেয়র লিটন

রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হলো আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস