রবিবার , ২৩ অক্টোবর ২০২২ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দুই পুলিশকে কোপাল ডাকাত দলের সদস্যরা

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২৩, ২০২২ ২:২৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক ঃ কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার সদর দক্ষিণ মডেল থানার দুই পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করেছে ডাকাতদল।

শনিবার রাত সাড়ে ১২টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাটিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সদর দক্ষিণ থানার এসআই ইয়াছিন ও কনস্টেবল মামুন। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় ২ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ।

আটকৃতরা হলেন- শরীয়তপুর জেলার গোসেরহাট থানার আলোইবতি বেপারি বাড়ির সাদেক বেপারির ছেলে রহিম (৪৯) ও লালমাই থানার হতগরা গ্রামের বাচ্চু মিয়ার চেলে সাব্বির (১৭)।

পুলিশ জানায়, ঢাকা থেকে ফেনী যাওয়ার পথে সুইডেন প্রবাসী আহমেদ হোসেনকে বহনকারী প্রাইভেটকারের তলায় লোহার রড ছুড়ে একদল ডাকাত গাড়ি থামায়। এ সময় তাকে ও চালককে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার সঙ্গে থাকা ল্যাপটপ, স্বর্ণ, ডলার ও মোবাইল ফোনসহ আরও মাল ছিনিয়ে নিয়ে যায়।

খবর পেয়ে সদর দক্ষিণ থানা পুলিশের পেট্রল টিম দ্রুত সেখানে এসে ডাকাতি প্রতিরোধের চেষ্টা করেন। এতে ডাকাতরা পুলিশকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।  পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়।  তাদেরকে আটক করে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল ভর্তি করা হয়েছে। এছাড়া আহত ২ পুলিশ সদস্যকে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ।

এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান যুগান্তরকে বলেন, ডাকাতদল পুলিশে দুই সদস্যকে কুপিয়ে জখম করে। ধানক্ষেত দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ গুলি করলে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে দুই ডাকাতকে পুলিশ ধরে ফেলে। এ সময় তাদের কাছ থেকে রামদা উদ্ধার করা হয়।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ

নগরীতে দুই চিকিৎসককে হত্যার একদিন না যেতেই আরও এক চিকিৎসককে পিটিয়ে জখম

খুলনায় এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার বাসায় ২০ লাখ টাকা চাঁদা দাবি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহী জেলা বিএনপির দুই নেতা বহিষ্কার

রাজাবাড়ি ও মোহনপুরে কৃষিজমি গিলছে পুকুর সিন্ডিকেট, খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে পিষ্ট কৃষক

রাজশাহীতে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে জখম: শরিরে ১৪০টি সেলাই

রাজশাহী জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন করলেন ডিআইজি মোহাম্মদ শাহজাহান

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না

শ্রেণিকক্ষে স্কুলছাত্রীর শ্লীলতাহানি, শিক্ষক গ্রেপ্তার

স্ত্রীর মৃত্যুর পর বিয়ে করেননি, মেয়ের শোক সইবেন কী করে?