শুক্রবার , ৩০ সেপ্টেম্বর ২০২২ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দোকান থেকে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ৩০, ২০২২ ৯:৪৩ পূর্বাহ্ণ
দোকান থেকে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ

অনলাইন ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে দোকান থেকে ডেকে নিয়ে এক তরুণীকে (২১) রাতভর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে টঙ্গীর দক্ষিণ আরিচপুর গরুহাটা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বৃহস্পতিবার বিকালে ওই তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

গ্রেফতাররা হলো -মাদারীপুর জেলার ঘটকচর গ্রামের মৃত আব্দুল খালেক ঢালীর ছেলে সোহাগ (২৩) ও ধর্ষণে সহযোগিতার দায়ে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার সেনবাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে মামুন (১৯)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে আরিচপুর গরুহাটা এলাকার একটি পিঠার দোকানে পিঠা কিনতে যান ওই তরুণী। এ সময় সোহাগ তাকে ডেকে ওই এলাকার আরিফ ওরফে কাচ্চু মিয়ার বাড়ির একটি কক্ষে নিয়ে যান। এ সময় মামুন ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে চলে যায়। পরে সোহাগ রাতভর ধর্ষণ শেষে পরদিন বেলা ১১টার দিকে দরজা খুলে দিলে ওই তরুণী তার বাসায় চলে যায়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, নির্যাতিতা তরুণী মামলা করলে আমরা অভিযুক্তদের গ্রেফতার করি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

দেশকে জাহান্নাম’ মন্তব্যকারী বিচারপতি শপথ ভঙ্গ করেছেন: অ্যাটর্নি জেনারেল

রাজশাহীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 

রাজশাহীতে ওয়ালটনের কিস্তির টাকা দেরিতে দেওয়ায় গ্রাহকের অঙ্গহানির চেষ্টা

সমন্বিত অংশগ্রহণে শিশুর প্রতি যৌন শোষণ রোধে কাজ করতে হবে : শেখ মফিজুর রহমান

দুর্গাপুরে ফল ব্যবসায়ীকে পিটিয়ে লাখ টাকা ছিনিয়ে নিলেও মামলা নেয়নি ওসি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: তেলের মূল্য বৃদ্ধির আশঙ্কায় রাজশাহীর পেট্রোল পাম্পগুলোতে ভিড়

মোহনপুরে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: এক পরিবারের ৭–৮ জন গুরুতর আহত

৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি'র নিষেধাজ্ঞা

৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নিষেধাজ্ঞা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রাজশাহীতে ছাত্রলীগ নেতাসহ আরও এক আসামি গ্রেপ্তার