সোমবার , ৬ অক্টোবর ২০২৫ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ পরিকল্পনা সম্মানজনক নয়: রাজশাহীতে সারজিস আলম

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৬, ২০২৫ ৫:৪৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: প্রধান উপদেষ্টা আর কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে রাজনীতি করবেন না বলেই ধারণা করি। কারণ দেশের জনগণ উপদেষ্টা পরিষদ নয়, তার প্রতি আস্থা রেখেছিল।’

কয়েকজন উপদেষ্টা নির্বাচনের মাধ্যমে সেফ এক্সিটের চিন্তা করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
তিনি বলেন, ‘কয়েকজন উপদেষ্টা নির্বাচনের মাধ্যমে সসম্মানে কিভাবে সেফ এক্সিট (নিরাপদ প্রস্থান) করা যায়, সেটা চিন্তা করছেন। তারা যেন এই চিন্তা না করে। নির্বাচনের মধ্য দিয়ে চুপি চুপি দায়সারাভাবে চলে যাওয়া সম্মানের না।’
সোমবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় রাজশাহী চেম্বার অব কমার্স ভবন মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা আর কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে রাজনীতি করবেন না বলেই ধারণা করি। কারণ দেশের জনগণ উপদেষ্টা পরিষদ নয়, তার প্রতি আস্থা রেখেছিল।’

উপদেষ্টাদের চরিত্রের শেষটা দেখতে চান জানিয়ে তিনি বলেন, ‘কয়েকজন উপদেষ্টা নির্বাচনের মাধ্যমে সসম্মানে কিভাবে সেফ এক্সিট (নিরাপদ প্রস্থান) করা যায়, সেটা চিন্তা করছেন। তারা যেন এই চিন্তা না করে। নির্বাচনের মধ্য দিয়ে চুপি চুপি দায়সারাভাবে চলে যাওয়া সম্মানের না।’
উপদেষ্টাদের কারণে বিচার, আইনশৃঙ্খলা রক্ষা, বৈদেশিক সম্পর্ক এসব ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

সারজিস আলম জানিয়েছেন, ফেব্রুয়ারির মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি ও গণঅভ্যুত্থান জড়িতদের (শীর্ষ পর্যায়ের উল্লেখযোগ্যদের) বিচারের রায় হলে, সেক্ষেত্রে ঘোষিত সময়ে নির্বাচনে যেতে বাধা নেই এনসিপির।

তিনি বলেন, ‘বাংলাদেশে কোন ফর্মে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই। রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ, প্রতীক, নিবন্ধন সব কিছু বাতিল করতে হবে। তা না করা হলে, আগের মতোই ছাত্র-জনতা রাজপথে অবস্থান নেবে।’

এর আগে, তিনি রাজশাহীতে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির জেলা ও মহানগর কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বিকেল সাড়ে ৪টায় শুরুতে তিনি জেলার নেতাদের সাথে দলের অভ্যন্তরীণ নানা বিষয়ে আলোচনা করেন। এরপর দলীয় কার্যক্রম, আগামী দিনের রাজনীতি, সঙ্কট-সম্ভাবনা ও দিক নির্দেশনা তুলে ধরে বক্তব্য রাখেন।

সাড়ে ৫টায় মহানগর কমিটির নেতাদের সাথে সমন্বয় সভা করেন। সভায় এনসিপির রাজশাহীর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, মহানগরীর প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

যশোর সীমান্তে ৮ কোটি টাকার ৩৬ টি স্বর্নবারসহ ৩ পাচারকারি আটক

ওয়ারেন্টভুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন হেফাজতে

সৌদি আরবের কাছে তেল চাইলেন প্রধানমন্ত্রী

সৌদি আরবের কাছে তেল চাইলেন প্রধানমন্ত্রী

রাজশাহী নগরীতে শিশু ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

‘চিৎকারের আওয়াজ পাচ্ছিলাম, কিছুই করার ছিল না’- বাসে ডাকাতি ও ‘ধর্ষণ’ বিষয়ে যাত্রীরা

সেই তহশীলদারের বদলী ; রেজিস্ট্রার খাতা ছেঁড়ার পেছনে রহস্য কি!

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই: উপদেষ্টা নাহিদ

রাজশাহী নগরীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

রাজশাহী নগরীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহীতে অস্থির সবজির বাজার, দাম বেড়েছে মাছ, মাংসের